নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে নগদ ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব। এসময় আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)।
র‌্যাব জানায়, আলী হায়দারের কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। আলী হায়দার কোন দল বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন- সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি র‌্যাব।
তবে জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবি সম্বলিত এক বিএনপি নেতার লিফলেট সেখানে দেখা গেছে। এছাড়া ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সম্বলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে।
এর আগে গত সোমবার সকালে ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে ঢাকার রাজারবাগ এলাকা থেকে শহীদুল ইসলাম ও মুহিত নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের