‘সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখতাম’

কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া স্বীকার করেছিলেন তিনিও হৃদয় ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। এবং সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তবে কে তার প্রাক্তন প্রেমিক সে সম্পর্কে বিন্দুমাত্র হিন্ট দিলেন না পরিণীতি। অকপট পরিণীতি বলেন, সেই সময় পর্যন্ত জীবনে কখনও কোনও রিজেকশন বা ব্যর্থতা দেখিনি। তাই ওই ধাক্কাটা আমার জন্যে খুব বড় ছিল। তবে ওটাই প্রথম এবং শেষ। জীবনটা কেমন ওলট পালট হয়ে গিয়েছিল। কিন্তু আজ বুঝি ওই ঘটনা আমাকে কতটা অভিজ্ঞ এবং ম্যাচিওর করে দিয়েছিল।

ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ জীবনের শুরুতেই এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি আমাকে দাঁড় করানোর জন্যে। এবার তিনি আরো একটি বিষয়ে খোলামেলা আলোচনা করলেন। অকপট পরিণীতি জানালেন, ২০১৪ সালের শেষ থেকে গোটা ২০১৫ সাল। খুব খারাপ কেটেছিল আমার জীবনে। আমার দুটি ছবি ‘কিল দিল’ এবং ‘দাওয়াত-ই-ইশক’ একেবারেই চলেনি। হঠাৎ করেই দেখলাম হাতে টাকা নেই। তখন একে তো প্রেম ভাঙার যন্ত্রণা, অন্যদিকে নিজের বাড়ি কেনায় অনেক টাকা ঢুকে গিয়েছিল। জীবনে পজিটিভ কিছুই ছিল না যেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারো সঙ্গে কথা বলতাম না, দেখা করতাম না। সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখতাম। টিভি দেখতাম, ঘুমাতাম… জম্বির মতো হয়ে গিয়েছিলাম যেন। ফিল্মি ডিপ্রেসড মেয়ের মতো হয়ে গিয়েছিলাম। বার বার অসুখে পড়ছিলাম। ৬ মাস মিডিয়ার থেকে নিজেকে এক্কেবারে দূরে রেখেছিলাম। দিনে অন্তত ১০ বার কাঁদতাম। তবে সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগেনি। ২০১৬ থেকে ভালো সময় আসা শুরু করে। আর এখন আমি অনেক ভালো আছি।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা