সড়ক দুর্ঘটনায় সাব রেজিস্ট্রার নুশরাতের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার নুশরাত জাহান কর্মস্থল রাজারহাট থেকে মাইক্রোবাসে ঢাকায় আসার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনার সময় তার দুই ছেলে সন্তান সঙ্গে থাকলেও তারা সুস্থ আছেন। সাব রেজিস্ট্রার নুশরাত জাহানের (৩৫) মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। […]

বিরোধীদের সমর্থনেই ৩৭০ ধারা বাতিলের কাজ হাসিল

মাত্র সাত মাস আগে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে ২১টি বিরোধী রাজনৈতিক দল যে যৌথ আন্দোলনের উপর জোর দিয়েছিল, তারাই নির্বাচনে গো-হারা হারার পর ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি গত দু’সপ্তাহে একের পর এক বিতর্কিত বিল পাস করিয়ে নিয়েছেন। সোমবার নিজেদের মন্ত্রীদেরও অন্ধকারে রেখে কাশ্মীরে প্রযোজ্য ৩৭০ […]

বিরোধী অবস্থানে কংগ্রেস ‘পাকিস্তান দখলীকৃত কাশ্মীরসহ পুরো কাশ্মীর ভারতের অখন্ড অংশ’

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কাশ্মীর ইস্যুতে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কড়া সমালোচনা করে বলেছেন, যখনই আমি জম্মু-কাশ্মীর নিয়ে কথা বলি, তখন তাতে অন্তর্ভূক্ত থাকে পাকিস্তান দখলীকৃত কাশ্মীরও। পুরো জম্মু ও কাশ্মীর হলো ভারতের অখন্ড অংশ। এ সময় কংগ্রেস সদস্যরা তার বিরুদ্ধে জোরালো চিৎকার শুরু […]

ভারতে স্কুলভ্যান খাদে পড়ে নিহত ৮ শিশু

ভারতের উত্তরাখন্ডে দেহরাদুনে একটি স্কুলভ্যান খাদে পড়ে নিহত হয়েছে কমপক্ষে ৮টি শিশু। মঙ্গলবার তাদেরকে নিয়ে তেহরি গারহওয়ালে কাঙ্গসালি গ্রামের কাছে একটি গভীর খাদে পড়ে যায় ওই ভ্যানটি। এ সময় তাতে ১৮টি শিশু ছিল। এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর ভ্যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে গভীর খাদে। ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ফান্ডের একটি টিম সেখানে […]

ডোবা থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি ডোবা থেকে মোটরসাইকেল চালক রিয়াজুল হকের মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বরিশাল-লাকুটিয়া সড়কের বাঁশগ্রাম চাদপাশার তালতলা নামক স্থানের রাস্তার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তালতলা নামক স্থানের রাস্তার পাশের একটি ডোবায় রিয়াজুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এয়ারপোর্ট থানায় খবর দেয়। খবর […]

সমঝোতা চাইলে অবরোধ অবশ্যই প্রত্যাহার করার দাবি ইরানের

ইরানের সঙ্গে যদি কোনো সমঝোতা চায় যুক্তরাষ্ট্র তাহলে তাদেরকে অবশ্যই সব রকম অবরোধ প্রত্যাহার করতে হবে। এমন দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার এমন কথার অর্থ হলো, ইরানকে াবশ্যই তার তেল রপ্তানি করার অনুমতি দিতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় হাসান রুহানির বক্তব্য। এতে তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি হলো সব […]

দিনাজপুরে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৪৬

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটিতে আরও ৪৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। নিহত রবিউল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৩০শে জুলাই থেকে চিকিৎসাধীন ছিল সে। এর আগে ঢাকায় […]

ডেঙ্গু কেড়ে নিলো শিশু মদিনার প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো মতলব উত্তর উপজেলার শিশু মদিনার প্রাণ। সে কেজি ওয়ানের পড়তো। সোমবার রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। মদিনার বাড়ি মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে। স্থানীয় অক্সফোর্ড কিন্ডারগার্ডেনে কেজি ওয়ানে পড়ুয়া শিশু মদিনা ডেঙ্গু আতঙ্কের কথা আগেই তার মা ও ভাইকে বলেছিলো। কিন্তু প্রথমদিকে তারা তেমন গুরুত্ব দেননি। ঝিনাইয়া গ্রামের […]

দপ্তরির কান ফাটানোর অভিযোগে এসআই জামিরুল ক্লোজ

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর জমিরুলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে সদর উপজেলার খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মো. উবায়দুল্লাহকে মারধর করে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ওই দপ্তরির পকেটে ইয়াবা রেখে মাদক মামলায় গ্রেপ্তার করার ভয় দেখিয়ে আড়াই হাজার টাকাও হাতিয়ে নেন পুলিশের এ কর্মকর্তা। সোমবার […]

‘সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখতাম’

কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া স্বীকার করেছিলেন তিনিও হৃদয় ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। এবং সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তবে কে তার প্রাক্তন প্রেমিক সে সম্পর্কে বিন্দুমাত্র হিন্ট দিলেন না পরিণীতি। অকপট পরিণীতি বলেন, সেই সময় পর্যন্ত জীবনে কখনও কোনও রিজেকশন বা ব্যর্থতা দেখিনি। তাই ওই ধাক্কাটা আমার জন্যে খুব […]

জিম্বাবুয়ে দল নিয়ে সুখবর দিলেন বিসিবি প্রধান

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বার্ষিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। গেল ১৮ জুলাই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আফ্রিকার দেশটির বিরুদ্ধে অভিযোগ, ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে হবে। জিম্বাবুয়ে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছিল যা আইসিসির নিয়মকে চূড়ান্তভাবে লঙ্ঘন। জিম্বাবুয়ে নিষিদ্ধ হওয়ায় আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হতে চলা বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ নিয়ে […]

ঈদে জাহিদ হাসানের ‘ম্যানেজ মকবুল’

মকবুলের বাগড়া দেয়ার অভ্যাস। সব কিছুতে নাক গলান তিনি। এলাকায় কোনও ইলেকশনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাবেন তিনি। এমনকি অবিবাহিত হয়েও স্কুলের অভিভাবক নির্বাচনে দাঁড়িয়ে পড়েন। এভাবে সব নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেয়া মকবুলের স্বভাব। এলাকার এমন কোনও নির্বাচন নেই যে নির্বাচনে […]

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইাবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসের সাবরেজিস্ট্রার নুসরাত জাহান (৩৫) ও তার গৃহকর্মী জান্নাত খাতুন (১১)। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেসক […]

সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। তাই সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় […]

১৮ বছর পর এজবাস্টন জয় অস্ট্রেলিয়ার

২০০১ সালের পর বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামকে অভেদ্য দুর্গ বানিয়ে ফেলছিলো ইংলিশরা। ১৮ বছরের মধ্যে সাদা পোশাকে এ ভেন্যুতে অজিদের কাছে হারের মুখ দেখেনি থ্রি-লায়নসরা। এমনকি ওয়ানডে ও টি-২০তেও এজবাস্টন দুর্গ ভেদ করতে পারেনি অস্ট্রেলিয়া। আর ২০০৮ সালের পর কোনও দলের বিপক্ষেই এখানে টেস্ট হারেনি ইংলিশরা। কিন্তু সেই দুর্গ এবার ভেঙে ফেললো ন্যাথান লায়নের ঘূর্ণি। এ […]