বাংলাদেশকে না দিলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে ভারত

বাংলাদেশকে পেঁয়াজ না দিলেও, মালদ্বীপকে অব্যাহতভাবে পেঁয়াজ সরবরাহ করে যাবে ভারত। নিজেদের দেশে পেয়াজের সংকট থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সংকট মোকাবিলায় কয়েকটি দেশ থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করছে ভারত। তা সত্ত্বেও, তারা মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল মালদ্বীপ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রোববার মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক টুইটে পেঁয়াজ রপ্তানির কথা নিশ্চিত করেছে। বলেছে, আমরা আমাদের মালদ্বীপের বন্ধুদের নিশ্চিত করে জানিয়েছি যে, নিজের দেশে মারাত্মক সংকট এবং মূল্যের উর্ধ্বগতির কারণে বিভিন্ন দেশ থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করছে ভারত।

তা সত্ত্বেও মালদ্বীপকে পেঁয়াজ দেয়া অব্যাহত রাখা হবে। কেবল পেঁয়াজ নয়, মালদ্বীপে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য রপ্তানিই অব্যাহত রাখবে ভারত। উল্লেখ্য, দেশে চলমান সংকট সামাল দিতে আফগানিস্তান, ইরান, তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত।

ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান রোববার জানিয়েছেন, দেশে চলমান ঘাটতি সামাল দিতে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে বেড়েছে মুদ্রাস্ফীতিও। উল্লেখ্য, ভারতে পেঁয়াজের মূল্য রাজনৈতিক জনপ্রিয়তার পরিমাপক হিসেবে বিবেচিত। এজন্য সরকারের পতনও হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের জন্য জনসম্মুখে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি উষ্মা প্রকাশ করেন। ভারত থেকে পেঁয়াজ না আসায় বাংলাদেশকেও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। শেখ হাসিনা টাইমস অব ইন্ডিয়াকে রসিকতা করে বলেছিলেন, একটা সমস্যা আছে। আপনারা পেঁয়াজ পাঠাচ্ছেন না, তাই আমি পেঁয়াজ ছাড়াই (খাবার) খাচ্ছি।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা