সিনেমায় ফিরবেন তবে…

অস্ট্রেলিয়ার সিডনি থেকে গত মাসে ঢাকায় ফিরেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। সঙ্গে এসেছে তার একমাত্র সন্তান আইজান। আর ফিরেই নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এ অভিনেত্রী। গতকাল চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা বলেন, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন একটি সিনেমা নিয়ে আলাপ হয়েছে। সিনেমার নাম ‘কাঁটাতারের বেড়া’। তবে সিনেমাটিতে এখনো চুক্তিবদ্ধ হইনি। সিনেমার গল্পটি ভালো লেগেছে। আমি দর্শকদের ঠকাতে চাই না।

বড় পর্দায় ফিরলে ওজন কমিয়ে ভালো লুকে ফিরতে চাই। সেটার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে অবশ্যই কাজটি করবো। তবে দ্রুত শুটিংয়ে যাচ্ছি না। সময় নিয়ে ফিরতে চাই। এদিকে গতকাল সকালে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজের একটি পোস্টে বলা হয়েছে যে, ঢালিউডের সম্রাজ্ঞী শাবনূর ফিরছেন। অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও উনার অভিনয়ের উপযোগী। অন্যদিকে আগামীকাল শাবনূরের জন্মদিন। এবার এ দিনটিতে  কোনো আয়োজন থাকছে কি-না জানতে চাইলে অভিনেত্রী বলেন, বিশেষ কোনো আয়োজন আসলে নেই। পারিবারিকভাবে সকলে মিলে আড্ডা দিবো, গল্প হবে। আমি আমার ছেলে আইজানকে নিয়ে বাইরে হয়তো কোথাও খেতে যাবো। এই তো। আল্লাহর রহমতে সুস্থ আছি এখনো। যারা আমাকে ভালোবাসেন তাদের সকলের কাছে দোয়া চাই। উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দর্শকরা শাবনূরকে দেখেছেন। এ সিনেমায় তার বিপরীতে নবাগত শায়ের খান অভিনয় করেন। এরপর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দেন শাবনূর। কিন্তু এ সিনেমার কাজ এখনো বাকি রয়েছে। শাবনূর সময় দিলে ছবির শুটিং সামনে হবে বলে জানা যায়।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা