অভিনেত্রী পায়েলকে গ্রেপ্তার

গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। গতকাল রোববার সকালে আমেদাবাদের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে রাজস্থানের বুরুন্দি সদর থানা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়,অভিনেত্রীর বিরুদ্ধে অনেক আগেই অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি পুলিশকে অসহযোগিতা করেন। ডিসেম্বরের শুরুতেও তার […]
সবাইকে শান্ত থাকার আহ্বান মোদির

নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দিল্লি থেকে হায়দরাবাদ, লক্ষ্ণৌ, মুম্বই, কলকাতায় বিক্ষোভ হচ্ছে আজ সোমবার। এর আগেরদিন রোববার সন্ধ্যায় দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশ বিক্ষোভকারীদের বেধড়ক মারপিট করে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীদের মারপিট করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ বিক্ষোভ হচ্ছে ওইসব শহরে। উদ্ভুত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার […]
রিয়াল কখনো মাথা নোয়ায় না: জিদান

জিতলেই বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রিয়াল মাদ্রিদ। কিন্তু গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে হারতে হারতে ড্র করে লস-ব্লাঙ্কসরা। তাতে বার্সেলোনার সমান ৩৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। মেস্তায়ায় ৭৮তম মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ বাঁশি বাজার আগমূহূর্তে (৯০+৫ মিনিট) সেই গোল শোধ করেন করিম বেনজেমা। ম্যাচের পর রিয়াল কোচ জিনেদিন জিদান […]
বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯-উর্বী ইসলাম

উর্বী ইসলাম – ‘‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ নয় ডিসেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা-তে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো “মিসেস ইউনিভার্স বাংলাদেশ” এবং আট হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন ২৬ বছরের দন্ত চিকিৎসক পড়ুয়া উর্বী ইসলাম। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে চীনের গোয়াঞ্জ শহরে অনুষ্ঠিতব্য ৪২ তম “মিসেস ইউনিভার্স” প্রতিযোগিতায় অংশ […]
দিল্লির জামিয়ার ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের পেটালো পুলিশ
দাউ দাউ করে জ্বলছে একের পর এক বাস। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। নাগরিকত্ব আইনে সংশোধনের প্রতিবাদে এতদিন যে দৃশ্য দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গ ও আসামে এবার সেটির সাক্ষী হলো ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ অংশ। রোববার বিকেলে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে এই ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে […]
বঙ্গবন্ধু বিপিএল নিয়ে যেখানে স্বস্তি দুই নির্বাচকের

বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ছিল নানা শঙ্কা। বিশেষ করে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের রাখা হয়নি এই বিশেষ আসরে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দলগুলো পরিচালনা করছে স্পন্সর প্রতিষ্ঠান। তবে ৭ দলের মধ্যে শুধু কুমিল্লা ওয়ারিয়র্সের পুরো নিয়ন্ত্রণ বিসিবির হাতে। নানা বিতর্কিত ঘটনা ও হ-য-ব-র-ল অবস্থা নিয়েই শনিবার শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪ দিনে […]
সিনেমায় ফিরবেন তবে…

অস্ট্রেলিয়ার সিডনি থেকে গত মাসে ঢাকায় ফিরেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। সঙ্গে এসেছে তার একমাত্র সন্তান আইজান। আর ফিরেই নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এ অভিনেত্রী। গতকাল চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা বলেন, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন একটি সিনেমা নিয়ে আলাপ হয়েছে। সিনেমার নাম ‘কাঁটাতারের বেড়া’। তবে সিনেমাটিতে এখনো চুক্তিবদ্ধ হইনি। সিনেমার গল্পটি ভালো […]
প্রতিবন্দী কিশোরী হত্যা মামলার আসামি ইয়াসিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন ইয়াসিন মোল্লা (২২) কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন মোল্লা শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়া এলাকার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, […]
সেঞ্চুরি হাঁকিয়ে আবিদ আলীর বিশ্ব রেকর্ড

অনেকটা চমক উপহার দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হলো আবিদ আলীর। আর লাহোরের ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে দেখালেন বড় চমক। ব্যাট হাতে গড়লেন বিশ্ব রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি হাঁকালেন আবিদ আলী। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটের অভিষেকেই সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তিনি। গত মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের […]
নাগরিকত্ব সংশোধন আইন দক্ষিণপূর্ব দিল্লির সরকারি-বেসরকারি স্কুল বন্ধ আজ

নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে জামিয়া ইউনিভার্সিটির প্রতিবাদ বিক্ষোভ সহিংস হয়ে উঠার প্রেক্ষিতে আজ সোমবার ওই বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণপূর্ব দিল্লিতে সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার ওই প্রতিবাদ বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে। স্কুল বন্ধের এ ঘোষণা টুইটারে দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া। ওই টুইটে তিনি লিখেছেন দিল্লির দক্ষিণ পূর্ব জেলার […]
ছোট পর্দায় বিজয় দিবস

মহান বিজয় দিবস আজ। বরাবরই দিনটি উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করে থাকে বিশেষ অনুষ্ঠানমালার। এবারো ঘটছে না তার ব্যত্যয়। আজ এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষমা নাই’। প্রতিবারের মতো এবারো চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হবে বিজয়মেলা। সকাল ১১টা ৫ মিনিটে জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন হবে। লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে […]
‘আমাকে দুটি আলাদা লুকে পাওয়া যাবে’

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সফল অভিনেতা হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। সবশেষ কোরবানির ঈদে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় এই তারকা অভিনেতার। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। বর্তমানে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার কাজ চলছে। শনিবার এফডিসিতে এ সিনেমার শুটিং চলাকালীন কথা হয় […]
শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ছয়টা ৩৪ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। […]