এবার নতুন বিজ্ঞাপনে মেহজাবিন

প্রথমবারের মতো মুম্বই নির্মাতার নিদের্শনায় কাজ করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মুম্বইয়ের প্রশান্ত মাদানের নির্দেশনায় তাকে দেখা যাবে সু ব্র্যান্ড বাটার বিজ্ঞাপনে। এটিতে তার সঙ্গে আরো আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম। বাটার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই জুটি। তারই ধারাবাহিকতায় এই বিজ্ঞাপনে তারা অংশগ্রহণ করলেন। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে মেহজাবিন বলেন, আমি এই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত আছি। আগামী ১ বছর তাদের প্রমোশনাল সকল কাজে অংশ নেবো। এরমধ্যে এই ব্র্যান্ডের হয়ে প্রথমবার তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হয়েছি।

বিজ্ঞাপনের টিমটা ভালো ছিলো। ভালো লেগেছে কাজটি। এর আগে গেল বছরের মাঝামাঝি সময়ে সিয়াম ও মেহজাবিন জুটি বেঁধে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। সেটি বেশ সাড়াও ফেলে। এটি ছাড়াও এই জুটিকে দেখা গেছে কিছু নাটকে। এদিকে মেহজাবিন বর্তমানে আসছে বৈশাখের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের