বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে […]
ম্যানইউর ৬ বছরে ‘প্রথম’

ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম দেখায় অস্ট্রিয়ার এলএএসকে দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ওলে গানার সুলশারের দল। ছয় বছর পর প্রতিপক্ষের মাঠে এতবড় জয় পেলো রেড ডেভিলরা। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে […]
কোয়ারেন্টিনে মেসিসহ পুরো বার্সেলোনা স্কোয়াড

করোনা ভাইরাসের আশঙ্কায় এবার কোয়ারেন্টিনে রাখা হলো লিওনেল মেসিসহ পুরো বার্সেলোনা স্কোয়াডকে। শনিবার ইংলিশ দৈনিক দ্য সান জানিয়েছে, বার্সেলোনায় নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। দুদিন আগে কোয়ারেন্টিনে রাখা হয় স্পেনের অপর শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও স্টাফদের। রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের শরীরে কভিড-১৯ শনাক্ত হওয়ার পর এমন […]
সিরি আ’র এক ক্লাবেই করোনায় আক্রান্ত পাঁচ ফুটবলার

করোনার কারণে ইউরোপের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে রয়েছে ইতালি। কার্যত অবরুদ্ধ দেশটির বেশিরভাগ অঞ্চল। সবধরনের ক্রীড়া ইভেন্টও স্থগিত রেখেছে ইতালি সরকার। তবুও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েইে চলেছে ইতালিতে। ফুটবলারারও রেহাই পাচ্ছেন না। জুভেন্টাস ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির পর এবার সিরি আ ফুটবল লীগের দল সাম্পদোরিয়ার পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে সাম্পদোরিয়ার ইতালিয়ান স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনি। […]
৭৮০২ কোটি টাকা লোকসানের মুখে প্রিমিয়ার লীগ

করোনা আতঙ্কে ৪ঠা এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগের আসর ইংলিশ প্রিমিয়ার লীগ। পরিস্থিতির উন্নতি না হলে চলমান মৌসুম বাতিলও হতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি গ্রেগ ক্লার্ক। শেষ পর্যন্ত যদি ইংলিশ প্রিমিয়ার লীগ আর মাঠে না গড়ায় […]
ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করছে বিসিবি

করোনা ভাইরাসের কারণে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আবাহনী-পারটেস্ক ম্যাচ দিয়ে ঢাকা প্রিমিয়ার লীগ আসরের পর্দা উঠছে কাল। আসর সামনে রেখে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে একই সময় অনুশীলন করে চারটি দল। একই মাঠে ৬০-৭০ জন ক্রিকেটার ঘাম ঝরান অনুশীলনে । এ সময় এক দলের ক্রিকেটাররা আরেক […]
ভারতে বন্ধ হলো সব ধরনের ক্রিকেট

ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পর এবার সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে বিসিসিআই তাদের ওয়েবসাইটে জানিয়েছে। যেসব টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র […]
কিয়ারার বুকে ট্যাটু

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি লাইন ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি এমন একটি ছবিই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এতে করে রবীন্দ্র অনুরাগীরা বেশ চটেছেন কিয়ারার উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এই তো কিছুদিন আগে খোলা পিঠে অশ্লীল শব্দ লিখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে নিয়ে বিতর্ক তৈরি […]
এবার নতুন বিজ্ঞাপনে মেহজাবিন

প্রথমবারের মতো মুম্বই নির্মাতার নিদের্শনায় কাজ করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মুম্বইয়ের প্রশান্ত মাদানের নির্দেশনায় তাকে দেখা যাবে সু ব্র্যান্ড বাটার বিজ্ঞাপনে। এটিতে তার সঙ্গে আরো আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম। বাটার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই জুটি। তারই ধারাবাহিকতায় এই বিজ্ঞাপনে তারা অংশগ্রহণ করলেন। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে মেহজাবিন বলেন, আমি এই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত আছি। […]
মুখ খুললেন দীপিকা

বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে যৌন জীবনসহ ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন তিনি। এক সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। এরপর দীর্ঘ ছয় বছর প্রেম করে ২০১৮ সালের নভেম্বরে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন তিনি। সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমার কাছে, সেক্স মানে শুধু […]
করোনার প্রভাব

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এই বানরগুলো এখানে আসা পর্যটকদের দেয়া খাবারের ওপর নির্ভরশীল। কিন্তু করোনা ভাইরাসের কারণে থমকে গেছে দেশটির পর্যটন। ফলে খাবারের খোঁজে এভাবে রাস্তায় নেমে এসেছে বানরগুলো।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন মতিউর রহমান চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, কাজলকে খুঁজে বের করার দাবি

দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও অন্য ৩০ জনের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা মামলা প্রত্যাহার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জরুরিভিত্তিতে খুঁজে বের করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে […]
ইরানে করোনা বিপর্যস্ত শহরে খোঁড়া হচ্ছে গণকবর

করোনা সংক্রমণের কেন্দ্র কোম শহরে গণকবর খুঁড়ছে ইরান। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এই গণকবরের কথা প্রথম জানা যায়। এ ছবি প্রকাশ করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসে নিহতের প্রকৃত সংখ্যা গোপন করে এখানে গণকবর দিচ্ছে ইরান। ইরানে মুসলিমদের পবিত্র শহর কোম-এ গত মাসের শেষ দিকে এ গণকবর খোঁড়া হয় বলে […]
করোনা মহামারির ‘এপিসেন্টার’ ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির ‘এপিসেন্টার’ বা উৎসস্থল হলো ইউরোপ। এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেডরোস আধনম ঘেব্রেয়েসাস। তিনি এর প্রেক্ষিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ‘অ্যাগ্রেসিভ’ বা ‘আক্রমণাত্মক’ বা অতি জোরালো পদক্ষেপ নিতে। আহ্বান জানিয়েছেন জীবন রক্ষার জন্য সামাজিক দূরত্ব রক্ষা করতে। তার ভাষায়, এই আগুন জ্বলতে দেবেন না। করোনা ভাইরাসে ইতালিসহ […]
ইতালি ফেরত ১৪২ জন হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালি থেকে ১৪২ জন দেশে ফিরেছেন। শনিবার সকালে এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পরে তাদেরকে সেখান থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। । সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য ভাইরাস সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের সেখানে ১৪দিন কোয়ারেন্টিনে রাখা হবে। ইতালি থেকে আসা আরো অনেককে ‘হোম […]