কুড়িগ্রামের ডিসিকে চাকরিচ্যুত করার দাবি

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানিয়েছে রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ।

আজ রোববার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও  গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আরিফুলকে শুধু জামিনে মুক্তি দিলে হবে না। নিঃশর্ত মুক্তির সঙ্গে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, ডিসি সুলতানা পারভীন নিজের অপকর্ম ও দুর্নীতি আড়াল করতে গিয়ে যেভাবে আইনের অপব্যবহার করেছেন, তা সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাকে শুধু প্রত্যাহার নয়, চাকরিচ্যুত করতে হবে। ভবিষ্যৎতে আর কেউ যাতে আইন প্রয়োগের নামে মানবাধিকার লঙ্ঘন করতে না পারে তার দৃষ্টান্ত দাঁড় করতে হবে।

একই সঙ্গে রাতের আঁধারে আইনের অপব্যবহারকারী ডিসি, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ডিসিকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক নেতারা।

সমাবেশে সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক সাইফুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব রতন সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান ।

এছাড়া সমাবেশে আরটিভি রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল, আনন্দটিভির প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের