বিদেশ ফেরতদের মসজিদে না আসতে অনুরোধ করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

যারা বিদেশ থেকে এসেছেন তারা এবং তাদের স্বজনরা যেনো মসজিদে না আসেন। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভালো। এই বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। বললেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় উপায় শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, […]
ক্রিকেট বন্ধ ওয়েস্ট ইন্ডিজে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠছে পৃথিবীটা। এত কিছুর মধ্যে খেলাধুলাও থেমে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার প্রায় সবকটি আসর স্থগিত করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দ্বিপক্ষীয় সিরিজগুলোও। স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ফ্র্যাঞ্চাইজি লিগও।আজ রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ঘোষণা দিলো, দ্বীপ রাষ্ট্রটিতে বন্ধ থাকবে […]
৮ বছরে ৮০টি ছবিতে গান লিখেছেন দীপ

সুদীপ কুমার দীপ। বাংলা চলচ্চিত্রের পরিচিত নাম। এই গীতিকারের লেখা গানে ঠোঁট মিলিয়েছেন হালের সব নায়কই। শাকিব খান থেকে শুরু করে এ সময়ের সব তারকা অভিনেতার ছবিতেই থাকে দীপের গান। সম্প্রতি এই গীতিকারের লেখা দুটি ইউটিউবে মুক্তি পেয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবির বলছে আকাশ মুখ লুকিয়ে গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। সুর […]
কুড়িগ্রামের ডিসিকে চাকরিচ্যুত করার দাবি

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানিয়েছে রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ। আজ রোববার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আরিফুলকে শুধু জামিনে […]
সাড়ে পাঁচ মাস পর আবারও ভারত থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। আজ রোববার বিকেল থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় আমদানি কার্যক্রম। প্রথম দিনে ১৯টি ভারতীয় ট্রাকে প্রায় ৪০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ইতিমধ্যে কর্মচঞ্চলতা ফিরেছে এই বন্দরে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ […]
হোম কোয়ারেন্টিন থাকা সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করায় হোম কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) সৌদি প্রবাসী। তিনি সাটুরিয়া সদর ইউনিয়নের ব্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে। তিনি ৬ মার্চ ছুটি […]
সোমবার থেকে ইউরোপের যাত্রী ঢুকতে দেয়া হবে না: বেবিচক

করোনাভাইরাস প্রতিরোধে সোমবার দুপুর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপের কোনো দেশের যাত্রীকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে। জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার ১৫ মার্চ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস […]
অপেক্ষায় সুষমা

দুই ছবির মুক্তির অপেক্ষায় অভিনেত্রী সুষমা সরকার। ছবি দু’টি হলো গাজী রাকায়েতের ‘গোর’ ও নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’। সুষমা বলেন, দু’টি ছবি দুই ধরনের গল্পে নির্মিত হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে চেষ্টা করেছি নিজের ভালোটুকু দর্শকদের উপহার দিতে। এখন আমাদের চলচ্চিত্রের গল্পে পরিবর্তন এসেছে। নাচ-গানের বাইরের ছবিগুলোও দর্শক দেখছেন। আমার বিশ্বাস এই ছবি দু’টিও দর্শকের […]
লন্ডন, বার্মিংহাম, কেমব্রিজ যেন ভূতুড়ে শহর

লন্ডন থেকে বার্মিংহাম, কেমব্রিজ। দু’দিন আগেও এখানকার পথঘাট, রাস্তাঘাট ছিল জনাকীর্ণ। গায়ে গায়ে ধাক্কা লাগার অবস্থা ছিল। কিন্তু করোনা আতঙ্কে সবই এখন ভূতুড়ে শহরের রূপ নিয়েছে। যারা ঘরের বাইরে আসছেন তারা হতভম্ব হয়ে যাচ্ছেন। এই কি সেই শহর! যেখানে হাজারো মানুষে গমগম করতো। ব্যবসা, বাণিজ্য আর যানবাহনের হুড়োহুড়িতে এক অস্থির সময় অতিক্রম হতো। করোনা আতঙ্কে […]
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পৌঁছলেই স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যে কেউ পৌঁছার পর থেকে ১৪ দিন পর্যন্ত স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন এ নির্দেশ দিয়েছেন। স্কট মরিসন এক ব্রিফিংয়ে বলেছেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হবে রোববার গ্রিনিচ মান সময় দুপুর একটা থেকে। একই সঙ্গে বিদেশী প্রমোদতরী আগামী ৩০ দিন অস্ট্রেলিয়ায় নোঙর […]
করোনার সঙ্গে নতুন যুদ্ধ চোটাক্রান্ত গ্যারাইয়ের

লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজিকুয়েল গ্যারাই। চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না তার। এবার মরণভাইরাস করোনার সঙ্গে নতুন যুদ্ধ শুরু হলো গ্যারাইয়ের। লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছে গ্যারাই। নিজেই জানিয়েছেন এই দুঃসংবাদ। গ্যারাই বলেন, ‘২০২০ সালটা আমার বাজেভাবেই কাটবে। এটা পরিষ্কার। আমি করোনা ভাইরাস পজেটিভ। তবে ভালো বোধ করছি, […]
সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ৯ বছরে অন্তত ৩ লাখ ৮৪ হাজার সিরীয় নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১ লাখ ১৬ হাজার বেসামরিক বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পর্যবেক্ষক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ২২ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। এছাড়া আছে ১ লাখ ২৯ হাজার ৪৭৬ জন […]
ভিন্ন স্বাদের মাসকালায়ের রুটি

রাজধানীর মিরপুর ২ নম্বর। সন্ধ্যায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাছে নূরানি মসজিদের নিচে বসে চা খাচ্ছি। বন্ধুদের সাথে আড্ডায় মশগুল। হঠাৎ একটা ঘ্রাণ নাকে এসে পৌঁছায়। ঘ্রাণটা আড্ডায় বেশ অমনোযোগী করে তোলে। খুব পরিচিত ঘ্রাণ। চালের আর মাসকালায়ের আটার গন্ধ। এটা দিয়ে কি সুস্বাদু খাবার হয় তা আমার জানা। খাবারের নামটা হলো ‘মাসকালায়ের রুটি’। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে গিয়ে […]
করোনায় ফ্রি চিকিৎসা দেবেন রোনালদো

দুই দিন আগেই মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সচেতনতামূলক পোস্ট দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান দল জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি এতে আক্রান্ত হওয়ায় বর্তমানে ইতালি ছেড়ে জন্মভূমি পর্তুগালে অবস্থান করছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এলেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে জুভেন্টাস এফসি ডটকম জানাচ্ছে, পর্তুগালের লিসবনে থাকা পেস্তানা সিআরসেভেন লাইফ স্টাইল হোটেলকে হাসপাতালে রূপান্তর করার […]
আতঙ্কিত হব না, প্রস্তুতি নিতে হবে : নরেন্দ্র মোদি

সার্কভুক্ত অঞ্চলে বিশ্বের পাঁচ ভাগের একভাগ মানুষ বাস করে। আমরা সবাই খুব ঘনিষ্ঠভাবে বাস করি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে। এর জন্য আতঙ্কিত না হয়ে প্রস্তুত হতে হবে- বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানদের সঙ্গে […]