ভারতের বিহারে তাবলিগের ৯ বাংলাদেশির বিরুদ্ধে এফআইআর

ভারতের বিহারে তাবলিগ জামাতের বাংলাদেশি ৯ সদস্যের বিরুদ্ধে ফার্স্ট ইনরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

বিহারের সমস্তিপুরের উর্ধ্বতন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (এসএইচও) সাইফুল্লাহ আনসারি এএনআইকে বলেন, সমস্তিপুর থানায় এই এফআইআর দায়ের হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, তাবলিগ জামাতের বাংলাদেশি এই ৯ সদস্য টুরিস্ট ভিসায় ভারতে আসেন। তারা একটি বাড়ি ভাড়া করে বিহারের সমস্তিপুরে বসবাস করছিলেন এবং ইসলাম ধর্ম প্রচারের কাজ করছিলেন।

ভারতে করোনাভাইরাসের কারণে লকডাউনের তোয়াক্কা না করেই তারা বাড়ি বাড়ি গিয়ে ধর্ম প্রচারের কাজ চালিয়ে যান। তাদের সাথে এফআইআরে ভাড়া বাড়ির মালিককেও অভিযুক্ত করা হয়েছে।

এর আগে, দিল্লির নিজামউদ্দিন মারকাজ থেকে দুই হাজার তাবলিগ জামাতের সদস্যকে বের করে আনে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিকও ছিলেন।

আরো দেখুন

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন