নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জহুরুল হক মিলু, নড়াইল

“সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে দেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক করতোয়ার ৫০বছর পূর্তি ও ৫১বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র‍্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে র‌্যালী শেষে জেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল মামুন শিকদার।

এ সময় নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, ডিডি এলজি ও পৌর প্রশাসক মোঃ নাজমুল হুদা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক,জেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সরকার ইকরামুল কবির, গহরডাঙ্গা মাদ্রাসার মহাসচিব মুফতি মাওলানা মঈন উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম,এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি, সরকারি বেসরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রধানগন, আলেম সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পত্রিকাটি আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই বস্তুনিষ্ঠতার ধারা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক করাতোয়ার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক করতোয়ার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জামী।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক