এবারের ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাঠে ফেরার আগেই নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধারে ব্যাট-বল নিয়ে মাঠে নামতে হয়নি বাংলাদেশের পোস্টার বয়ের। ২২ গজের ফেরার যে ধাপগুলো পার করতে হতো তার মধ্যে সবচেয়ে প্রধান ধাপে দাপটের সঙ্গেই মুখোমুখি হয়েছেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইদিনে ফিটনেস টেস্টে অংশ নেন শতাধিক ক্রিকেটার। সর্বোচ্চ স্কোর ছিল মেহেদী হাসানের। তরুণ এই পেসার ১৩.৬ স্কোর করেন। তবে সবাইকে অবাক করে সর্বোচ্চ ১৩.৭ স্কোর তুলেন সাকিব। যা এবারের ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর। 

বাংলাদশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে সোমবার ও মঙ্গলবার বিপ টেস্ট আয়োজন করা হয়েছিল। যেখানে ক্রিকেটারদের জন্য মানদণ্ড বেঁধে দেয়া ছিল ১১। 

মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাকের মতো সিনিয়ররা ১১-এর বেশি স্কোর নিয়ে উতরে গেছেন এই টেস্ট।

তবে নাসির হোসেন, সোহাগ গাজী, শুভাশীষ রায়রা তুলেছেন সর্বনিম্ন স্কোর। নাসির পেয়েছেন সর্বনিম্ন ৮.৫। 

যারা ১১ এর উপরে স্কোর তুলতে পেরেছেন তাদেরকেই ‘ফিট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নভেম্বরের ২১/২১ এর দিকে বসবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরছেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের