করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাদুশিল্পী জুয়েল আইচ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাদুশিল্পী জুয়েল আইচ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ। তিনি বলেন, সিএমএইচে ভর্তির পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। তার শারীরিক জটিলতা […]
জুটি বেঁধে আসছেন সোহম-শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভনেত্রী শ্রাবন্তীকে নিয়ে কদিন ধরেই তৃতীয় সংসার ভাঙার খবর শোনা যাচ্ছে। স্বামী রোশন সিংয়ের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না তারা। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নেমেছেন এই নায়িকা। একটি জিম খুলেছেন তিনি। নতুন খবর হলো এই শ্রাবন্তী আরেক জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন। তারা দুজনে একসঙ্গে বহু হিট ছবি […]
এবারের ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাঠে ফেরার আগেই নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধারে ব্যাট-বল নিয়ে মাঠে নামতে হয়নি বাংলাদেশের পোস্টার বয়ের। ২২ গজের ফেরার যে ধাপগুলো পার করতে হতো তার মধ্যে সবচেয়ে প্রধান ধাপে দাপটের সঙ্গেই মুখোমুখি হয়েছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। যেখানে উপস্থিত […]
টি-টোয়েন্টি’র র্যাকিংয়েও জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা

গেলো সপ্তাহে আইসিসি ওয়ানডে র্যাকিংয়ের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টি’র র্যাকিংয়েও জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। একদিনের ক্রিকেটে সবার ওপরে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে আছেন দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টিতে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অন্যদিকে সাকিবের রেটিং ২৬৮। নিষেধাজ্ঞার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৫৫। এদিকে তালিকার […]
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর চিফ অব স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত

কয়েকদিন আগেই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির ইতিহাসে প্রথম কোনও নারী হিসেবে মহাগুরুত্বপূর্ণ পদটিতে দায়িত্ব নিতে চলেছেন। এবার অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলারের চিফ অব স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। আনন্দবাজার জানায়, কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলে তিনি কাশ প্যাটেল নামেই […]
ইন্টারপোলের তালিকায় প্রথম বাংলাদেশি পাচারকারীর নাম
ইন্টারপোলের লাল তালিকায় ৭০ জনের বেশি বাংলাদেশি অপরাধীর নাম আছে। তবে এই প্রথম মানবপাচারী কোনও বাংলাদেশির নাম সেই তালিকায় স্থান পেয়েছে। ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, মিন্টু মিয়া হচ্ছেন প্রথম বাংলাদেশি, যার নাম মানবপাচারকারী হিসেবে ইন্টারপোলের লাল তালিকায় স্থান পেয়েছে। তার বিরুদ্ধে বিদেশে চাকরি পেতে আগ্রহীদের সঙ্গে প্রতারণা করা এবং তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়সহ […]
নভেম্বর মাসের শুরুতেই ধু-ধু বালুচরে রূপ নিয়েছে সর্বগ্রাসী তিস্তা নদী

নভেম্বর মাসের শুরুতেই ধু-ধু বালুচরে রূপ নিয়েছে সর্বগ্রাসী তিস্তা নদী। গত দেড় মাসে আগেও সেখানে ছিল পানিতে ভরপুর। এখন সেখানে বিপরীত চিত্র। শুকিয়ে খাঁ খাঁ করছে। দেখে মনে হয় যেন এক মরাখাল। বিশাল বালুর স্তূপে মূল গতিপথ হারাতে বসেছে তিস্তা। নদীতে পানি না থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন হাজারো জেলে । বেকার হয়ে পড়েছে শত শত মাঝি-মাল্লারা। কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়। আজ বুধবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রমত্তা তিস্তা নদী যেন এক মরুভূমিতে পরিণত হয়েছে। উথাল-পাতাল ঢেউয়ে বিস্তীর্ণ অববাহিকাকে করতো সঞ্জীবিত, সিক্ত আর যা ছিল জীবনদায়িনী তা আজ কোথায় যেন হারিয়ে গেছে । তিস্তা নদীর এ করুণ দশার জন্য পানি চুক্তি না হওয়াকে দায়ী করেছে তিস্তাপাড়ের লাখো কৃষক-জনতা। প্রতি বছর হাজার হাজার একর আবাদি জমি বন্যা ও নদী ভাঙনের ফলে বালুর আস্তরণে ঢেকে যায়। ফলে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। মিঠাপানির মাছের অধিকাংশ প্রজাতি, কীটপতঙ্গ, পাখি, বিভিন্ন প্রাণী যেমন- কেঁচো, ব্যাঙ ক্রমান্বয়ে বিলুপ্তির দ্বারপ্রান্তে সাহারা যে প্রক্রিয়ায় মানুষ ও প্রাণী বসবাসের অযোগ্য বনভূমিতে পরিণত হয়েছিল, সমগ্র তিস্তা অববাহিকায় দেশের উত্তরাঞ্চল এখন সেইদিকে ধাবিত হচ্ছে। ইতোমধ্যে তিস্তা অববাহিকায় উত্তরাঞ্চলের অধিকাংশ নদ-নদী ও শাখা প্রশাখাগুলোসহ খাল, বিল, হাওর এবং জলাশয়গুলো শুকিয়ে গেছে। তিস্তা পাড়ের কৃষকরা আক্ষেপের সুরে জানালেন, যখন পানি চাই তখন পানি পাই না, আর যখন পানি চাই না তখন পানিতে ভেসে বেড়াই। পানিপ্রবাহ নিয়ে অভিযোগের শেষ নেই তিস্তা পাড়ের লাখো মানুষের। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের প্রকৌশলীরা বলছেন, উজান থেকে পানি কম আসায় শুষ্ক মৌসুমে দেশের বৃহৎ সেচপ্রকল্প তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পায়। পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে তিস্তার পানিপ্রবাহ ২০০৮ সাল থেকে ক্রমাগত কমছে। বিগত ১২ বছরে কমেছে আশঙ্কাজনক হারে। শুষ্ক মৌসুমে কোনও কোনও সময় পানিপ্রবাহ এক হাজার কিউসেকের নিচে নেমে আসে। তখন পানির তীব্র সংকট দেখা দেয় এবং পানির অভাবে ব্যারেজের সেচ নালাগুলো শুকিয়ে যায়। ফলে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। এ অঞ্চলে কৃষি, মৎস্য যোগাযোগ, জীববৈচিত্র্য আর বিপুল আর্থিক সংস্থানের আধার তা যেন বালুচরে উত্তপ্ত কড়াউয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কবি আর শিল্পীর স্বপ্নময় তিস্তা দুঃসপ্নের হাহাকারে বিস্তীর্ণ। নদীর তীরে যুগ যুগ ধরে গড়ে উঠা সভ্যতা সনাতন পদ্ধতিতে সেচ, নৌ চলাচল পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছে।একইসঙ্গে পানির স্থর নিচে নেমে যাওয়ায় ভূ-গর্ভস্থ পানির ভারসাম্য দ্রুত বিনষ্ট হচ্ছে। নাব্য কমে যাওয়ায় বোরো মৌসুমে সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির উত্তোলন সম্ভব হচ্ছে না । পানি উন্নয়ন বোর্ড ডালিয়া (পরিচালন ও রক্ষণাবেক্ষণ ) বিভাগ সূত্র জানায়, ১৯৯০ সালে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার এক লাখ ১৬ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে সেচ কার্য শুরু হয়। কিন্তু ধীরে ধীরে তিস্তার নাব্য কমতে শুরু করলে বগুড়া ক্যানেল বাদ দিয়ে ৯০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা ধরা হয় । স্থানীয় পরিবেশবিদ আবু জাফর চৌধুরীর মতে, তিস্তা নদীর উজানে ভারতের গজল ডোবায় বাঁধ নির্মাণ করায় তিস্তা নদী ক্রমেই তার নাব্য হারিয়ে ফেলছে। এমনকি গোটা তিস্তা শুকিয়ে ধু- ধু বালুচরে রূপ নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে গোটা উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনে আগামী ২-১ বছরের মধ্যে দুর্যোগ ও বিপর্যয় নেমে আসতে পারে। তিস্তা পাড়ের কৃষক কাচু শেখ, গোলাপ মিয়া ও বোরহান উদ্দিন জানান, তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করে । তিস্তা ব্যারেজ রক্ষণাবেক্ষণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বর্তমান সরকার মহাপরিকল্পনার আওতায় তিস্তা নদীর দুই পাড়ে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। নদী খনন করে গভীরতা বৃদ্ধিসহ তিস্তার দুই পাড়ে গড়ে তোলা হবে হোটেল-রেস্টুরেন্ট। সরকারের এ সুদূরপ্রসারী পরিকল্পনাটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তার পাড়ের দৃশ্যপট। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘুচবে বেকারত্বের অভিশাপ থেকে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ। অবশ্য আলোর আলো দেখছেন তিস্তা পাড়ের মানুষ, তারা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দালাল চক্রের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনী:স্বারাষ্ট্রমন্ত্রী।

হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনী যখনই খবর পাচ্ছে তখনই অ্যাকশনে যাচ্ছে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগ উঠা মাইন্ড এইড হাসপাতাল যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেয়নি বলে জানান স্বারাষ্ট্রমন্ত্রী। […]
আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত, কাল মন্ত্রীর সংবাদ সম্মেলন

দীর্ঘ ৯ মাস পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। আগামী বছর এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে মাধ্যমিক পর্যায়ের কিছুসংখ্যক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শিক্ষা […]