মুজিব বর্ষে সুদানের আটকে পড়া বাংলাদেশীদের ব্যানএফপিইউর আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক :
সুদানের দারফুর প্রদেশে এল ফাশেরের “বঙ্গবন্ধু ক্যাম্পে” আজ আটকে পড়া বাংলাদেশীদের জন্য বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানিজ মুদ্রায় আর্থিক সহায়তা প্রদান করেন। ২০০১ সালে বাংলাদেশ থেকে অনেকে ভাগ্যের অন্বেষণে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সুদানের বিভিন্ন জায়গায় আটকা পড়ে। এরুপ ভাবে নরসিংদীর মোহাম্মদ আমির হোসেন, পিতা মৃত আব্দুল মালেক সুদানের দারফুরে থেকে যায়। এখানে তার পরিবার পরিজন তৈরী হয়। বৈশ্বিক মহামারি করোনার কারনে তার মত অনেক বাংলাদেশীদের আর্থিক অনটনে পড়তে হয়। তার মত আটকে থাকা বাংলাদেশীদের অর্থনৈতিক স্বাবলম্বী গড়ে তুলতে বরাবরের মতই বাংলাদেশ পুলিশ আর্থিক সহায়তা প্রদানের হাত বাড়িয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। এল ফাশেরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের বাংলাদেশীদের দেয়া এটি প্রথম বারের মত আর্থিক সহায়তা প্রোগ্রাম। প্রদান অনুষ্ঠানে আটকে পড়া বাংলাদেশী আমির আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন জাতির পিতার জন্মশত বার্ষিকীতে আমাদের ইউনিট বাংলাদেশী ভাই-বোনদের জন্য কিছু করতে পেরে আমরা গর্বিত। আমাদের অভিভাবক সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ স্যারের নের্তৃত্বে আমরা বাংলাদেশ পুলিশকে বিদেশের মাটিতেও একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কোভিড-১৯ মোকাবেলা সহ বাংলাদেশ পুলিশ সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। মেডিক্যাল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত জানান, ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচ্যুত মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান, হাসপাতালে ওটি বেড প্রদান, বিশ্ববিদ্যালয়গুলোতে জাতির পিতার জীবনীমূলক বই প্রদান, কারাগারে পানীয়-খাবার ও সেলাই মেশিন প্রদান করাসহ নানা সেবামূলক কাজ করা হচ্ছে। প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ড স্টাফগন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি