শোবিজ ডেস্ক :লাক্স তারকা বিপাশা কবির। করোনার প্রকোপ কাটিয়ে সবাই কাজে ফিরেছেন। বসে নেই বিপাশা কবিরও। ইতোমধ্যে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি। নতুন খবর হল এবার এই প্রতিষ্ঠানের নতুন আরো এক ছবিতে অভিনয় করছেন বিপাশা। ‘যার নয়নে যারে লাগে ভালো’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কালাম কায়সার।

নতুন এই ছবিটিতে বিপাশা জুটি বেঁধে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সাঞ্জু জনের সাথে। এই দুজনের মাঝে বেশ সক্ষতা। তাই নির্মাতা মনে করেন বেশ সুন্দর একটি কাজ হবে এই দুজনকে নিয়ে।

নতুন এই ছবিটি নিয়ে বিপাশা বলেন, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই শাপলা মিডিয়াকে। যারা আমার উপর বিশ্বাস করে তাদের ছবিতে আমাকে কাস্ট করেছেন। ধন্যবাদ দিতে চাই আমার নতুন এই ছবির নির্মাতা কালাম কায়সার ভাইয়াকে আমার উপর ভরসা রাখার জন্য। আশাকরি দর্শকরা হতাশ হবেন না। কেননা ছবিটি নির্মিত হচ্ছে ভিন্ন ধর্মী এক গল্প নিয়ে।

নতুন এই ছবিটির শুরু ইতোমধ্যে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে।

এদিকে বিপাশা শাপলা মিডিয়ার ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদী মেয়ে’ সিনেমায় শুটিং শেষ ্করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *