১৭ টি ট্রাক সহ ফেরি ডুবে গেছে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন জানান, আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায়।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, ‘দৌলতদিয়া ঘাট থেকে শুধু ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি ছেড়ে আসে। পাটুরিয়া ঘাটে ভেড়ার পর দুর্ঘটনা ঘটে। তবে ফেরিটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ আমরা এখনো বের করতে পারিনি। ফেরিটি ওঠানোর পর প্রকৃত কারণ বোঝা যাবে

এদিকে, ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। ডুবুরি দল সেখানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির