রোজায় জিনিসপত্রের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

বর্তমানে পণ্যের মজুদ সন্তোষজনক, নির্ধারিত দামেই বিক্রি হবে তেল। রমজানে অযৌক্তিকভাবে জিনিসপত্রের দাম বাড়ালে কঠোর অবস্থানের হুঁশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সকালে রাজধানীতে সংস্থার সভাকক্ষে ঢাকার বিভিন্ন বাজার সমিতির নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেয়া হয়।

বেশ কিছুদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল ও পেঁয়াজের দামের পাশাপাশি বেড়েছে প্রায় সব খাদ্যপণ্যের দাম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ২ টাকা পর্যন্ত। সয়াবিন তেলের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে মজুদদারদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের দায়ী করছেন পাইকারি বিক্রেতারা। একই সাথে বাজার নিয়ন্ত্রণে ক্রেতাদের মজুদ বন্ধের আহ্বান জানান তারা।

এদিকে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা সিটির বিভিন্ন বাজারে সংস্থার ছয়টি ও বাণিজ্যমন্ত্রণালয়ের ৪টি দল তদারকি করবে। এছাড়া ৬৪টি জেলায় এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে।

বর্তমানে খুচরা কিংবা পাইকারি, কোন পর্যায়ে পণ্যের দাম বাড়ছে, তা নিয়মিত মনিটরিং করবে অধিদপ্তর। এজন্য পণ্য কেনার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করার ওপর জোর দেয় সংস্থাটি।

এদিকে বাজার নিয়ন্ত্রণে ক্রেতাদের অযথা পণ্য মজুদ বন্ধ, পণ্যের দাম নির্ধারণ, সরবরাহ সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

একই সাথে জানানো হয় যৌক্তিক মুনাফার আহ্বান।

#রিফাত_কবির

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের