গোসলের ভিডিও দেখিয়ে ধর্ষণ, তরুণীর আত্মহত্যাচেষ্টা

গোপনে গোসলের ভিডিও ধারণ, পরে সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জনি দেবনাথ নামের এক যুবকের বিরুদ্ধে। গত রোববার বিষয়টি সমাধানে সালিস ডাকা হলেও অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী। আজ বুধবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলকায় এই ঘটনা […]
‘বুস্টার ডোজ গ্রহণকারী শতভাগ মানুষের শরীরে এন্টিবডি পাওয়া গেছে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯-এর টিকা সংক্রান্ত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বুধবার বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ‘হেমাটোলজিক্যাল প্যারামিটারর্স অ্যান্ড এন্টিবডি ট্রিটরি আফটার ভ্যাকসিনেশন অ্যাগেইনষ্ট এসএঅঅরএস-কোভ-২’ শীর্ষক গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। গবেষণার ফলাফলে […]
টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে (একদিনের আন্তর্জাতিক) সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বুধবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আফগানিস্তানকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট […]
জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় আহত ৫, আটক ৭

রাজশাহীর বাঘায় গোপন বৈঠক শেষে মিছিল করেছে জামায়াত-শিবির। খবর পেয়ে পুলিশ মিছিলে বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করে। আজ বুধবার বিকেল ৪টার দিকে বাঘা মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ […]
আওয়ামী লীগ নেতাকে মারধর: ছাত্রলীগের ৫ জনকে বহিষ্কার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে মারধরের ঘটনায় জড়িত উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সেই ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, আজ বুধবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু […]
সরকারের দেওয়া মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান মিথ্যা : ফখরুল

দেশের বৈদেশিক মুদ্রা মজুদ ও মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা দেশ শাসন করছে তারা পুরো ফেক, প্রতারক। তারা রিজার্ভের যে ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে এটা ফিফটিন পারসেন্ট বাড়িয়ে বলা হয়েছে বলে জানিয়েছে আইএমএফ। এটা একটা ভুয়া সংখ্যা দেওয়া হয়েছে। […]
সব ফাঁসির জবাব আমরা দেব: হুমকি জামায়াত নেতার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নেতাদের ‘ফাঁসির জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ফাঁসির জবাব দেবেন তাঁরা। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এই হুমকি দেন। সম্প্রতি […]
শরীফের ঘটনায় প্রমাণিত হয়েছে, দুদক দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে: বিএনপি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের ঘটনায় প্রমাণিত হয়েছে যে কমিশনের কর্মকর্তারা নিজেরাই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁরা বিরোধী দল দমনে সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এ অভিমত প্রকাশ করেন দলটির নেতারা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ১০ […]
প্লেয়ার অব দ্য ম্যাচ কী কেবলই মিরাজ, আফিফ নয়?

কার অবদান বেশি এই জয়ে? উত্তর দেয়াটা খুব সহজ হবে না। পাওয়ার প্লে’তে পাঁচ ক্রিকেটার সাজঘরে, বিপর্যয় সামলাতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদও। ৪৫ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের, ঠিক সেসময় মাঠে নামলেন আফিফ হোসেন ধ্রুব। টগবগে রক্তের দেহেই তার নেমে এলো ধ্যানীর সাধনা। বলের মেজাজ বুঝে আফিফ খেলতে লাগলেন, অপর প্রান্তে তাকে সঙ্গ দিয়ে গেলেন […]
দুর্দান্ত জয়ের পর আফিফ-মিরাজকে নিয়ে যা বললেন পাপন
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে এই ম্যাচ জিততে পারে, এটা হয়তো মাঠের বাইরে থাকা কেউই ভাবতে পারেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও স্বীকার করেছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না তিনি নিজেও। আফগানদের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান দেখে জয়ের আশা করা একটু কঠিনই। কিন্তু সেই কঠিন […]
ভুয়া চিকিৎসককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলার পানিশ্বর বাজার থেকে তাকে আটক করে জরিমানা করা হয়। জরিমানা দেয়া শফিকুল ইসলাম পানিশ্বর বাজারে একটি প্রতিষ্ঠানে দাঁতের চিকিৎসা করে আসছিল। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পানিশ্বর […]
দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। একের পর এক ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েই যাচ্ছেন তিনি। তবে জানেন কী, এ নায়িকাকে প্রথম সিনেমার কাজ করার প্রস্তাব কে দিয়েছিলেন? জানলে হয়ত অবাক হতে পারেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে […]
আফিফ-মেহেদির শতরানের জুটিতে আশা দেখছে বাংলাদেশ

চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই অল্প রান তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই ৬ উইকেট হারায় টাইগাররা। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তারা দুইজন মিলে সপ্তম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন। এ রিপোর্ট লেখা […]
পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ। পরীমনি ও রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয়; এর পর […]
৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা […]