ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মাসে প্রায় ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার মো. আনিসুর রহমান। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলায় ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৬শ ৪০ টাকার গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সে সাথে ১৮৯টি মামলায় ২২৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার ফলশ্রুতিতে মাদক উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় অবস্থানে থেকে পুরস্কৃত হয়েছে। তিনি আরো জানান, যারাই মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সকলের সম্মিলিত উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

তিনি এ সময় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেসি ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি