কবুতরের ফার্মে মিলল ৫ হাজার লিটার সয়াবিন তেল!

ঝিনাইদহের হরিণাকুণ্ডে একটি কবুতরের ফার্ম থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারের দুই মজুতদারকে জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে বটতলাবাজারে ‘জিন্দার স্টোর’ ও ‘বিধান স্টোর’র কবুতর ফার্মে অভিযান চালানো হয়। এ সময় একাধিক ড্রামে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে বটতলা গ্রামের মন্টু মণ্ডলেরের ছেলে জিন্দার আলীকে ৫০ হাজার ও জোড়াদহ গ্রামের স্বরজিৎ শাহের ছেলে বিধান শাহকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয়ের জরিমানার অর্থ নগদ আদায় করা হয়।

বিধান স্টোরের সামনেই সাপ্তাহিক কবুতরের হাট বসে। সেখানেই স্টোরের ভেতরে ঝুড়িতে করে কবুতর রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। হরিণাকুণ্ডের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আগে থেকেই সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযান পরিচালনার সময় অনেকেই দোকান বন্ধ করে পালিয়ে যান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের