‘ইউক্রেনকে দুই ভাগ করতে চায় রাশিয়া’

পুরো ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ার পর ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ রোববার এ কথা বলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায় কিরিলো বুদানভ এক বিবৃতিতে বলেন, রাশিয়া ‘ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া বানাতে’ চাইছে। ইউক্রেন শীগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন।

ওয়ারশর রয়্যাল কাসলে দেওয়া ভাষণে বাইডেন সোভিয়েত লৌহ যবনিকার অধীনে পোল্যান্ডের চার দশকের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে একাট্টা হওয়া দরকার।

বক্তব্যের শেষ দিকে তিনি বলন, ঈশ্বরের দোহাই— এ লোকটা ক্ষমতায় থাকতে পারে না।

এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?

হোয়াইট হাউস অবশ্য পরে বিষয়টি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেননি। তিনি আসলে বলতে চেয়েছেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।v

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা