প্রকাশ পেল জয়’র দেশের গান ‘একাত্তরের কথা’

বিনোদন প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ শে মার্চ শুক্রবার সাউন্ড বিডি প্রকাশ করেছে দেশাত্নোবোধক গান ‘একাত্তরের কথা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী জয়। গানটির কথা ও সুর করেছেন বাংলাদেশের বরেণ্য গীতিকবি শ্রেদ্ধেয় নাজির মাহামুদ। সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল; গানের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তারা নিয়মিত নতুন এবং সিনিয়ার শিল্পীদের নিয়ে কাজ করে থাকে। তারই […]
হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক

মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। রোববার দুপুর ১২টার পর থেকে ভারতের পণ্য আমদানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন। তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় […]
‘টেস্ট সিরিজও জিততে চাই’

দক্ষিণ আফ্রিকায় ২০ বছর পর প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল। রোববার ডারবানে অনুশীলন শেষে জাতীয় দলে তারকা পেসার এবাদত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং […]
বাসের চাকায় পিষ্ট পুলিশ সদস্য

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া […]
‘ইউক্রেনকে দুই ভাগ করতে চায় রাশিয়া’

পুরো ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ার পর ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ রোববার এ কথা বলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় কিরিলো বুদানভ এক বিবৃতিতে বলেন, রাশিয়া ‘ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া বানাতে’ চাইছে। ইউক্রেন শীগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে […]
সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িষার বালেশ্বর উপকূলে রোববার এই মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয় বলে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে ডিআরডিও টুইটারে জানায়, এমআরএসএএম-আর্মি মিসাইল সিস্টেমের ফ্লাইটটি ওড়িষার আইটিআর বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে। […]
ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন

নিজস্ব প্রতিবেদক গ্রাহকের বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন টেলিভিশনে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে যুগোপযোগি সব ফিচার। এরই ধারাবাহিকতায় দেশে এই প্রথম ওয়ালটনের গুগল সার্টিফাইড স্মার্ট টিভিতে সংযোজন করা হয়েছে নিজস্ব এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’। এতে গ্রাহকরা পাবেন ৪ হাজারের বেশি জনপ্রিয় ও মানসম্মত কনটেন্ট, বাৎসরিক ৯০টি এক্সক্লুসিভ কনটেন্ট, ৩ মাসের আর্লি-এক্সেস এক্সক্লুসিভ […]
‘টেস্ট সিরিজও জিততে চাই’

দক্ষিণ আফ্রিকায় ২০ বছর পর প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল। রোববার ডারবানে অনুশীলন শেষে জাতীয় দলে তারকা পেসার এবাদত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং […]
‘তিনদিন আগে মাসুম নাম পায় কাকে খুন করতে হবে’

রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে ফিল্মিস্টাইলে গুলি করার তিনদিন আগে হত্যার নির্দেশ পান এ ঘটনায় পুলিশের হাতে আটক শুটার মাসুম মোহাম্মদ আকাশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তবে হত্যার আগের দিনই টিপুকে হত্যার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে […]
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। শিক্ষা সচিব ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিটে পবিত্র মাহে রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় […]
অ্যাসেম্বলি চলাকালে হলিক্রস কলেজের এক ছাত্রীর মৃত্যু

কলেজে অ্যাসেম্বলি চলার সময় অসুস্থ হয়ে মারা গেছেন রাজধানীর হলিক্রস কলেজের এক ছাত্রী। তার নাম শ্যারেন সুসান্ন মল্লিক। নবম শ্রেণিতে পড়তেন তিনি। জানা গেছে, রোববার সকালে কলেজে অ্যাসেম্বলিতে অংশ নেন শ্যারেন। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করে লুটিয়ে পড়েন তিনি। পার্শ্ববর্তী বেসরকারি একটি হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি […]
টিপু ও প্রীতির মৃত্যুর সংবাদ ফেসবুকে পায় শুটার মাসুম

রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালানোর পর ফেসবুকে টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতির মৃত্যুর সংবাদ জানতে পারে শুটার মাসুম মোহাম্মদ আকাশ। রোববার বগুড়া থেকে গ্রেফতার করা হয় মাসুমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম এ কথা জানান। গ্রেফতার মাসুম চাঁদপুরের মতলব থানার বাইশকানি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। তবে […]
জায়েদ নেই, যেভাবে আছেন নিপুণ

২ মার্চ আদালত থেকে রায় এসেছিল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদেই থাকছেন জায়েদ খান। পরের দিন শপথ নিয়ে মিটিংও করেছিলেন। শুরু করেছিলেন কাজ। পরে নিপুণ আপিল করলে সাধারণ সম্পাদক পদের ওপর হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তারপর থেকে নিয়ম মেনে শিল্পী সমিতিতে কোনো কার্যক্রমে আসেননি জায়েদ খান। কিন্তু নিয়মের তোয়াক্কা না […]
ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

ধর্মের টানে বলিউড ছাড়েন ‘দঙ্গল’খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইসলাম ধর্মের অনুশাসন যথাযথভাবে প্রতিপালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও। এবার ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অনাঘা ভোঁসলে ঘোষণা দেন, ধর্ম পালনের উদ্দেশে অভিনয় ছেড়েছেন তিনি। এখন […]
হেরে গিয়েও শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে হেরে গেলেও কার্যকরী পরিষদের সদস্য পদ পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ। নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা পদ ছেড়ে দেওয়ায় সুযোগটি পেয়েছেন রিয়াজ। রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২৬ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়েছে। কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ […]