বোলারের নাম নয়, বল দেখে খেলি : মেয়ার্স

অ্যান্টিগায় প্রথম টেস্টে হারায় সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে শেষ টেস্টেও বাজে অবস্থায় রয়েছে টাইগাররা। বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে ক্যারিবীয়রা। স্বাগতিকদের চালকের বসাতে বড় ভূমিকা মিডল অর্ডার ব্যাটার কাইল মেয়ার্সের।

ম্যাচ শেষে এই ব্যাটার জানালেন, তিনি বোলারের নাম নয়, বল দেখে খেলেন।

 

টেস্টে মেয়ার্সকে বেশ কয়েকবার আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনেও মেয়ার্সের উইকেটটি নেওয়ার চেষ্টা করেছেন এই অফস্পিনার। দিনের খেলা শেষে মিরাজের বোলিং সম্পর্কে মেয়ার্স বলেন, ‘আমি মনে করি, সে একজন ভালো বোলার। তবে আমি কখনোই মাথায় আনিনি যে এই বোলারের বলে আমি এর আগে বেশ কয়েকবার আউট হয়েছি। একজন বোলার যখন কোনো ভালো ডেলিভারি দেয়, তখন সে যেকোনো সময় যে কারো উইকেট পেতে পারে। সুতরাং, আমি কোনো নামের বিরুদ্ধে খেলি না। আমি শুধু খেলি বলের বিরুদ্ধে। ’

টেস্ট যে ধৈর্যের খেলা সেটিও মনে করিয়ে দিলেন মেয়ার্স, ‘তারা (বাংলাদেশ) বেশ কিছু সময় ভালো বোলিং করেছে। আর আমি চেষ্টা করেছি রান করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে। এটি ধৈর্যের খেলা। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, ব্যাটিং ও বোলিংয়ে ধৈর্যশীল হতে হবে। যে সুযোগই পেয়েছি, কাজে লাগাতে চেষ্টা করেছি। ’

প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিতে চান মেয়ার্স, ‘এটি এমন কোনো পিচ নয় যেখানে আপনি প্রতিপক্ষের উপর চড়াও হতে পারবেন। তাই যতটুকু সম্ভব রান তুলতে হবে আমাদের। ম্যাচের এখনো অনেক সময় বাকি আছে। তাই ২০০ রানের লিড নিতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। ’

আরো দেখুন

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন