বাংলাদেশে ‍মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’

অবশেষে বাংলাদেশের পেক্ষাগৃহে ‘মুক্তি পেতে যাচ্ছে’ শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা ‘পাঠান’। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে হিন্দি সিনেমা ‍মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার এ ঐক্যমত্যে পৌঁছায়।

ওই বৈঠকে উপস্থিত থাকা সংগঠনগুলোর বেশ কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা বলেন, আলোচনায় এই বিষয়ে ঐক্যমত্য হওয়া গেছে যে দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। বরং বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যেতে পারে।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো ১৯টি সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে।

ফলে দেশে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির পথে আর কোনো বাধা থাকছে না

প্রসঙ্গত, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। তবে নীতিমালায় কিছু জটিলতা থাকার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, নির্মাতা, পরিচালক-প্রযোজক দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সমস্যা সমাধানে বৈঠকেও বসে মন্ত্রণালয়।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা