২০১৩ সালের মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে সেদিকে সজাগ থাকতে হবে-ডিআইজিপি, রংপুর রেঞ্জ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ রংপুর রেঞ্জের ডিআইজিপি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন- ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনাদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ পুলিশ সাংবিধানিকভাবে আগের চেয়েও অনেক সক্ষমতা অর্জনক। করেছে । ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারীর মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে। এজন্য শান্তিপ্রিয় মানুষ তথা আপনাদের‌ সাথে আমরা থাকতে চাই। মাদক, আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ রুখতে আপনারা পুলিশের পাশে থাকবেন। একজন লোককে চাঁদে দেখা গেছে এ অযুহাতে এই বামনডাঙ্গায় আমাদের ৪ পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিআইজিপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। শনিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো দেখুন

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন