বিকালে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার বিকাল চারটায় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

জানা গেছে, বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো হয়।

২৭ এপ্রিল কোভিড-১৯ ভাইরাসের পজিটিভ চিকিৎসার জন্য প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ টিকা নেন। ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বুস্টার ডোজ নেন তিনি।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে ২০২২ সালের ১০ জুন গভীর রাতে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরের দিন (১১ জুন) খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পরে ২৪ জুন তাকে বাসায় নিয়ে আসা হয়।

এর পর বাসা থেকেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির