যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

যশোর প্রতিনিধ : যশোর শহরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। শহরের ধর্মতলা মোড়ের পাশে শিবলী নোমান নামের এক ব্যক্তি স্থানীয় বখতিয়ার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত বুধবার (১৭ এপ্রিল) দিনের বেলা মাটি ভরাটের কাজ করেন প্রভাবশালীরা। ভুক্তোভোগী শিবলী নোমান জানান, তার বাবা মায়মুর আলী (মৃত) ১৯৬০ সালে গাজী জব্বার নামের এক ব্যক্তির কাছ থেকে তার মায়ের নামে ৩৫ শতক জমি কিনেন। এরপর সপরিবারে ঢাকায় অবস্থান করার ফলে ওই জমির সাবেক মালিক গাজী জব্বারে ছেলে গাজী আজিজের নজরে আসে। জমির মালিক গাজী জব্বারের মৃত্যুর পর গাজী আজিজ হঠাৎ করে ওই জমির একটি জাল দলিল হাজির করে জমির মালিকানা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে আদলাতে মামলা হয়। এরই মধ্যে গাজী আজিজ বখতিয়ার রহমানকে ওই জমির পাওয়ার অব অ্যাটর্নি দেন। এরপর বখতিয়ার সন্ত্রাসীদের নিয়ে রাতের আঁধারে তড়িঘড়ি করে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালান। পরে তিনি বিষয়টি জানতে পেরে আদালতের দ্বারস্থ হন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে আবারও তারা মাটি ভরাটের কাজ করেন। এ বিষয় বখতিয়ার রহমান বলেন, জমির মূল মালিক গাজী জব্বারের ছেলে গাজী আজিজ আর এস রেকর্ড সংশোধনের জন্যে আদালতে মামলা দায়ের করেন। এরপর ২০২১ সালে সেই মামলার রায় গাজী আজিজদের পক্ষে আসে। এর আগে তারা আমাকে ওই জমির পাওয়ার অব অ্যাটর্নি দেন। এদিকে ওই জমিতে থাকা ন্যাশনাল প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল নামের একটি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লিপু বলেন, গত ১৫ বছর আগে তিনি শিবলী নোমানদের কাছ থেকে মূল জমির মধ্য থেকে একটি অংশ ইজারা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। এর মধ্যে একপক্ষ জমিতে মাটি ভরাট করতে যায়। আমরা জানতে পেরে বাধা দেই।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির