মহাসড়ক অবরোধ, বরিশালের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ২টি পয়েন্টে অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে অবস্থান নেয়।

অন্যদিকে মহাসড়কের নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক দুপুর ১২টা থেকে অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিএম কলেজে শিক্ষার্থীরা। আন্দোলনের প্রভাবে সড়ক পথে অচলাবস্থা দেখা দেয়। মহাসড়কের ৫ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ঠায় দাঁড়িয়ে আছে সব ধরণের যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।

এ দিকে আন্দোলন সফল করতে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চললাম রয়েছে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক