কবে দেশে ফিরবেন সাকিব, জানেন না ফাহিম

যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে দেশে ফেরেননি সাকিব আল হাসান, সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবার জানা গেল, চলতি মাসে জাতীয় দলের ভারত সফরের আগেও দেশে ফিরছেন না তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কানাডা থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে খেলেছিলেন সাকিব আল হাসান। চলতি মাসে ভারত সফরের আগেও তার দেশে ফেরার সম্ভাবনা নেই।

এমনকি ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই।’

চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ফাহিম জানান, ‘হেড কোচ আসবে, এখানেই আসবে।’ এরপর ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে ফাহিম বললেন, ‘ইনজুরির কোনো সমস্যা নাই আমি যতটুক জানি। পুরো দলকেই পাওয়া যাবে, সাকিব কাউন্টি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে।’

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক