চিরিরবন্দরে বীমা কর্মীকে ধর্ষনের ঘটনায় মামলা, আটক-১

মো. মিজানুর রহমান মিজান চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের
চিরিরবন্দর উপজেলায় বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহারসুত্রে জানা গেছে, রাণীরবন্দর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জনৈক মহিলা কর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারী বুধবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ভুট্টা ক্ষেতে জোরপুর্বক নিয়ে ৭ জন মিলে গণধর্ষন করে এবং বিশ্বনাথ রায় নামে একজন ধর্ষনের ঘটনা ভিডিও করে রেখে টাকা দাবি করে। এ ঘটনায় ভূক্তভোগি মহিলা বাদি হয়ে গত ৩০ জানুয়ারী শুক্রবার রাতে ৭ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ উপজেলার নশরতপুর ইউনয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৪) কে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, উক্ত গণধর্ষনের ঘটনায় ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ তৎসহ ৮(১)/৮(২)/৮(৭) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এ ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক গণধর্ষণ করত: ধর্ষনের ভিডিও ধারণ করিয়া অর্থ আদায়ের চেষ্টা ও সহায়তা করার অপরাধে থানায় ভিকটিম একটি মামলা দায়ের করলে দ্রুত মামলাটি রুজু করে আসামীদের আটকের অভিযান পরিচালনা করা হয়। অতপর গত ৩১ জানুয়ারী শনিবার রাতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (২৪) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়। অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *