ইউনিকর্ন গ্রুপের আয়োজনে ‘ডিজাইন ডায়ালগ উইথ ইউনিকর্ন’ অনুষ্ঠিত

ঢাকা:
রামপুরায় ইন্টেরিয়র ডিজাইন ও আর্কিটেকচার খাতের পেশাজীবীদের অংশগ্রহণে ইউনিকর্ন গ্রুপের আয়োজনে ‘ডিজাইন ডায়ালগ উইথ ইউনিকর্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের স্বনামধন্য আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় আধুনিক ডিজাইন ট্রেন্ড, টেকসই নির্মাণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর সমাধান এবং ভবিষ্যৎ ডিজাইন ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিজাইন ও নির্মাণ শিল্পে জ্ঞানভিত্তিক আলোচনা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন আয়োজন ইন্ডাস্ট্রির অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এমন আয়োজনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল, ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ, ডিরেক্টর আহসান হাবিব ফাহিম, হেড অফ ইন্টেরিয়র নিলয় আহমেদ, হেড অফ সেলস সামেদ পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *