ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে সেই স্বপ্ন পূরণে প্রথম টেস্টের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ওপরই জোর দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের এই অলরাউন্ডার মনে করিয়ে দিয়েছেন, ম্যাকেতে অস্ট্রেলিয়া আরও কঠিনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিরাজ। প্রথম ইনিংসে লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাট করে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন। তার নৈপুণ্যেই জয়ের পথ সহজ হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘এভাবে একটা ম্যাচ জিততে পারলে সবসময়ই দারুণ লাগে। আপনারাও হয়তো কখনো ভাবেননি যে আমরা এই কন্ডিশনে জিততে পারব। আমরা বিশ্বাস রেখেছিলাম। তবে শেষ পর্যন্ত ফল আমাদের হাতে থাকে না, আমরা শুধু চেষ্টা করতে পারি।’

ঐতিহাসিক জয় এখন সিরিজ জয়ের সম্ভাবনাও তৈরি করেছে। তবে সেটি নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না মিরাজ। তিনি বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি এবং যে পদ্ধতিতে খেলেছি, সেটাতেই মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা শুধু এই ছন্দটা ধরে রাখতে চাই। পরের ম্যাচ নিয়ে পরে পরিকল্পনা করব।’

ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই নিজের পারফরম্যান্স উপভোগ করেছেন মিরাজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া পাঁচ উইকেটের পারফরম্যান্সকেই নিজের জন্য বিশেষ বলে মনে করছেন তিনি। মিরাজ বলেন, ‘দুটো ভূমিকাই উপভোগ করেছি। যখন ব্যাট করতে নেমেছিলাম, তখন আমার একমাত্র চিন্তা ছিল বোলারদের সঙ্গে মিলে বড় লিড তৈরি করা। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমার করা যেকোনো রান দলের কাজে লাগবে।’

বোলিং নিয়ে তিনি বলেন, ‘আমি যে পাঁচ উইকেটের পারফরম্যান্সগুলো করেছি, তার মধ্যে এটি অবশ্যই বিশেষ। এমন কন্ডিশনে এমন একটি দলের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া একজন স্পিনার হিসেবে আমার জন্য সত্যিই আশীর্বাদের মতো।’

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির