এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দেয়ায় প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনা প্রধান শাখার দায়িত্বরত আনসার সদস্য মারুফ হাসান । গ্রাহক মোঃ আল শাহরিয়ার রিমন রবিবার বেলা ১১ টা ১০ মিনিটের সময় ২২ হাজার টাকা সহ তার মানিব্যাগ ভুলে জনতা ব্যাংক পিএলসি বরগুনা বরগুনা প্রধান শাখায় ফেলে রেখে চলে যায় । কিছুক্ষণ পর মানিব্যাগসহ টাকা খুঁজে না পাওয়ায় পুনরায় মানিব্যাগ ও টাকা খুঁজতে ব্যাংকে আসে সে । জনতা ব্যাংক পিএলসি বরগুনা প্রধান শাখার কর্তব্যরত আনসার সদস্য মারুফ হাসান,আইডি নং ৭১৫৭৪ , গ্রাহকের ফেলে যাওয়া মানিব্যাগ ও ২২ হাজার টাকা কুড়িয়ে পেয়ে বিষয়টি সাথে সাথে ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার আবু তাহেরকে অবহিত করেন। পরবর্তীতে যাচাই বাছাই করে সিসি টিভি দেখে এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে টাকাসহ মানিব্যাগ মুল মালিক গ্রাহক মোঃ আল শাহরিয়ার রিমনকে ফিরিয়ে দিয়ে সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেআনসার সদস্য মারুফ হাসান । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদারতা ও সাহসিকতার জন্য তাকে অনেকই অভিনন্দন জানিয়েছেন।
এম আর অভি, বরগুনা প্রতিনিধি