‘দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই’

mhabubur_e_4560বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশে আজ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। গুম, খুন ও অপহরণে আজ গোটা দেশ মৃত্যুকূপে পরিণত হয়েছে।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকে পদদলিত করে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা ভুয়া ও অবৈধ। আর অবৈধ হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারকে পরোয়া করে না।

তিনি আরো বলেন, দেশে যখন সত্যিকারের গণতান্ত্রিক সরকার ছিল, তখন র‌্যাব প্রশংসনীয় কাজ করেছিল। কিন্তু আজ যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়নে র‌্যাবকে ব্যবহার করছে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির