‘চ্যানেল অাই সেরা নাচিয়ে সিজন-২’-এর মুকুটটি জিতে নিলেন সৈয়দা ইভানা। প্রথম রানার আপ হয়েছেন ইভান ও দ্বিতীয় রানার আপের খেতাব পেয়েছেন মীমু।10257078_654175384654757_3720670594770751053_n-311x186

১৩ মে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘চ্যানেল অাই সেরা নাচিয়ে সিজন-২’এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন এবং মুনমুন আহমেদ।

পুরস্কার হিসেবে সৈয়দ ইভানা পেয়েছেন ৫ লাখ টাকার চেক এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ ইভান পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ মীমু পেয়েছেন ২ লাখ টাকার চেক।

এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে আসা কোরিওগ্রাফার টাই-এর কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন সেরা ১৩ প্রতিযোগী। আরো ছিল সেরা নাচিয়ে সিজন-১ এর সেরা ১০ জনের পারফরমেন্স।

তিন বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওনের মনোমুগ্ধকর পারফরমেন্স মাতিয়ে তোলে পুরো অনুষ্ঠানটি। এছাড়াও ব্যতিক্রমী নৃত্য পরিবেশনা করেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং চিত্রনায়ক রিয়াজ। অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যান্ড চিরকুট।

পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। সঞ্চালনায় ছিলেন তানিশা। এটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আইয়ের পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *