চাঁপাইনবাবগঞ্জে চলছে শিবিরের হরতাল

chapainababganjআনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি/আরঃ চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালা ভাবে চলছে রাজাশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় শিবিরের ডাকা আধাবেলার হরতাল। সকাল ৭টায় শহরের বড়ইন্দারা মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবির।
মিছিলটি শহরের নিমতলা, বাতেনখাঁর মোড় হয়ে শান্তি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন শিবিরের শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা ।
হরতালের কারনে শহরের মার্কেটগুলো বন্ধ থাকলেও রাস্তায় গাড়ী-ঘোড়া চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। তবে শিবির কর্মীদের শহরের কোথাও কোন পিকেটিং করতে দেখা যায়নি।
এদিকে আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে র্দূবৃত্তরা হামলা চালিয়ে ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের বুকে গুলি চালিয়ে ও একটি পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে আধাবলো হরতালের ডাক দেয় সংগঠনটি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের