মাশরাফি, তাসকিনদের বোলিং তোপে পুড়ছে ভারত

তাসকিনের তৃতীয় শিকারের পড়ে আরো চাপে পড়েছে ভারত। ১৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৫৫ রান। ক্রিজে আছেন রায়না ও সাহা।শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। বৃষ্টির আগে প্রথম পাঁচ ওভার দুই বলে ভারত […]

‘বিশ্বের ৯৩ ভাগ পরমাণু বোমার মালিক আমেরিকা ও রাশিয়া’

বিশ্বে পরমাণু বোমা হ্রাসের গতি কমেছে এবং বিশ্বের মোট পরমাণু বোমার ৯৩ শতাংশের বেশি রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ২০৭০টি কমে ২০,৫৩০এ দাঁড়ালেও ২০১৩ সালে এ মাত্র ৯৩০টি হ্রাস পেয়ে এ […]

বাংলাদেশ এখন ত্রাসের জনপদ : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতির মধ্যে বাস করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে মিরপুরের কালশীতে ঘরের দরজা বন্ধ করে কীভাবে নৃশংসভাবে ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক দলের সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহবুবুল আলম […]

কালশী বিহারি ক্যাম্পে যাচ্ছেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে মিরপুরের কালশি বিহারি ক্যাম্পে আগুনে পুড়িয়ে ১০ জনকে হত্যার ঘটনায় নিহতদের স্বজনদের দেখতে যাবেন। দলীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল তিনটার দিকে তিনি কালশী বিহারে ক্যাম্পে যাবেন। মিরপুর থেকে ফিরে বিকেল পাঁচটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। প্রসঙ্গত, শবে বরাতে ফটকাবাজিকে কেন্দ্র […]

নির্বাচন নিয়ে সংলাপ নয় : হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিদের সঙ্গ ত্যাগ করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। তবে নির্বাচন নয়, দেশের অন্য কোনো জাতীয় ইস্যু নিয়ে সংলাপ হতে পারে। মঙ্গলাবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুণি মিলনায়তনে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার সংলাপ: অর্বাচিন বালকের […]

রমজান ইস্যুতে বেড়েছে নিত্যপণ্যের দাম

রমজান মাসের বাকি আর মাত্র ১১ দিন। রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। নেয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজধানীর বাজারে ইতোমধ্যে বাড়তে শুরু করেছে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের দাম। সরকার পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিলেও বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় বাড়ছে এসব পণ্যের দাম। রোববার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ […]

রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়াল

নতুন রেকর্ড গড়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। সোমবার দিনশেষে রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে দাঁড়ায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান। তিনি বলেন, মূলত রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। চলতি মাসে […]

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের বল নিয়ে নাকি খেলোয়াড়দের খুশি হওয়ায় উচিত! নিজস্ব অ্যারডাইনামিকস পরীক্ষা শেষে এমনটাই দাবি করল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। কারণ এবারের বলটি ২০১০ সালে ব্যবহৃত বলের চেয়ে আলাদা। সে বলটির গতিবিধি নিয়ে নাকি খেলোয়াড়রা কোনো ধারণাই করতে পারত না। আগের বিশ্বকাপে অফিসিয়াল জাবুলিনি বল নিয়ে খেলোয়াড়দের বেশ অভিযোগ […]

ইন্টারনেটের সকল ছবি এনএসএ’র হাতে

ফেসবুক, টুইটার, স্কাইপি, ই-মেইল অথবা ইন্টারনেটে অন্য মাধ্যমে ছবি বা ভিডিও ব্যবহার করছেন। জানেন কি, আপনার ওই ছবি বা ভিডিও চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ’র হাতে? সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ইন্টারনেট থেকে বিশ্বব্যাপী লাখ লাখ ছবি সংগ্রহ করে এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)। এর মধ্যে চেহারা শনাক্তকরণ প্রযুক্তিসম্পন্ন ৫৫ হাজার […]

চালকবিহীন গাড়ি বানাবে গুগল

চাপতে হবে ‘স্টপ’ সুইচ। তবে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি করা গাড়ির আদলে নয় বরং নিজেদের উদ্ভাবিত নকশা অনুসারে গুগল এই গাড়ি তৈরি করতে যাচ্ছে। গুগলের অঙ্গ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ক্যালিফোর্নিয়ায় একটি সম্মেলনে মঙ্গলবার গাড়ি তৈরির বিষয়টি জানান। মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার চিন্তা থেকেই এই গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে গুগলের সেলফ […]

শিশু প্রযুক্তি আসক্ত?

শিশুর হাতে মোবাইল ফোন দেওয়ার আগে সচেতনতা প্রয়োজনডিজিটাল বিপ্লবের এই যুগে আপনার শিশুর জন্য বাস্তবের জগত্ ও ভারচুয়াল জগতের মধ্যে সীমানা নির্ধারণ করে দিন। প্রযুক্তি বিশেষজ্ঞরা শিশুর প্রযুক্তি-আসক্তি ঠেকাতে এ ধরনের পরামর্শই দিচ্ছেন। গবেষকেরা বলছেন, এখনকার শিশুরা প্রযুক্তিপণ্যে এতটাই আসক্ত হয়ে যাচ্ছে যে, শিশুর হাত থেকে মোবাইল ফোন বা ট্যাব কেড়ে নিলে তারা রেগে যায় […]

তারকাদের বিশ্বকাপ ফুটবল ভাবনা

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপবে পৃথিবী। ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই আমাদের তারকা জগত্। যে যার প্রিয় দলের খেলা তো দেখবেই, বাদ যাবে না অন্য দলের খেলাও। বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশের আনাচেকানাচে চলছে বিভিন্ন দলের সমর্থকদের জম্পেশ আড্ডা আর প্রিয় দল নিয়ে আলোচনা। বিশ্বকাপ নিয়ে শোবিজ তারকারা বলেছেন তাদের কার কোন দল পছন্দ। আর্জেন্টিনাই ফাইনালে […]

কাজের জন্য ‘অস্বাভাবিক’ অফার দেয়া হয়-তানজিনা লাকি!

বিনোদন ডেস্ক: খুব বেশি বয়স হয়নি তানজিনা লাকির। বেশিদিন হয়নি মিডিয়া ক্যারিয়ারেরও। তবে এই স্বল্প সময়ে নিজের কাজ, পরিশ্রম ও মেধা দিয়ে অর্জন করেছেন আস্থা। অনেকেই বলছেন অতিদ্রুত মিডিয়ায় নিজের দক্ষতার প্রমাণ দেখিয়েছেন লাকি। কিন্তু তানজিনার কষ্ট অন্যত্র। বলছেন, ‘কাজের জন্য দিন-রাতে কল আসে তার কাছে। কিন্তু সমস্যার কারণে সায় না দিয়ে না করে দিতে হয়।’ […]

হোমায়রা হিমুকে অশ্লীল প্রস্তাব

শনিবার থেকে অনবরত জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন এক ব্যক্তি। হিমুর ব্যক্তিগত মুঠোফোনে ফোন করে এবং এসএমএস পাঠিয়ে এসব প্রস্তাব দিচ্ছেন অজ্ঞাত ওই ব্যক্তি। ১৩ জুন থেকে টানা ফোন এবং এসএমএস পাঠিয়ে হিমুকে জ্বালাতন করতে থাকেন তিনি। হোমায়রা হিমু এ বিষয়ে বলেন, এক মুহূর্তের জন্যও বিরতি নেই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওই লোক ফোন […]

নিষাদ-নিনিতকে নিয়ে শাওনের কথা…

গত বছর ডিসেম্বরে পারিবারিক বন্ধুদের সাথে ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম…নিষাদ নিনিত খুব খুশি…, তাদের বন্ধুরা সাথে আছে… কাছাকাছি বয়সের অনেকগুলো বাচ্চা… এই দৌড়াচ্ছে তো এই ব্যথা পাচ্ছে… এই খেলা তো এই ঝগড়া…, আবার মুহূর্তেই মিটমাট… তাজমহলে ঢুকার পথে দেখা গেল অনেক ভিড়… বাচ্চাদের ছুটাছুটি দেখে আমাদের দলের একজন বললেন- “বাচ্চারা দৌড়াদৌড়ি বন্ধ। এইখানে অনেক ভিড়, হারিয়ে […]