বাজেট অধিবেশন শেষ , দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

sharmin_sm_187425057শেষ হলো দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। দীর্ঘ এক মাস চলার পর ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে সকাল ১১ টায় দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবস শুরু হয়। বাজেট অধিবেশন মুলতবি প্রসঙ্গে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে তিনি সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

স্পিকার বলেন, সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সরব উপস্থিতিতে বাজেট অধিবেশন ছিলো প্রাণবন্ত ও অধিক কার্যকরী।

তিনি বলেন, ২৯ জুন নতুন সরকারের প্রথম বাজেট পাস হয়। এ বাজেটের উপর ২৬৫ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যদিও ৪৫ ঘণ্টা আলোচনার কথা ছিলো। তবে অধিকাংশ সংসদ সদস্যের আলোচনা ও পরামর্শে বাজেটকে অধিক অর্থবহ করেছে। এই বাজেট জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্পিকার বলেন, এবারের বাজেট অধিবেশনে বাজেট পাসের পাশাপাশি ৬টি সরকারি বিল পাস হয়েছে। এছাড়া  কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৩২টি নোটিশের মধ্যে ৬টি গৃহীত ও ৩টির উপর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ২৩০টি প্রশ্নের মধ্যে ৪৭টির উত্তর প্রদান করেছেন।

দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। এরপর নতুন ধারার এই সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন। সংসদীয় গণতন্ত্র চালু হবার পর প্রথমবারের মতো বিরোধী দলের আসনে জাতীয় পার্টি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের