খালেদা ভারতের দালালি করতে চান – আমু

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের দালালি করতে চান। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন। আমু বলেন, ‘এতো দিন খালেদা জিয়া ও তার দোষর জামায়াতে ইসলামী অপপ্রচার করে আসছে, আওয়ামী লীগ ভারতের দালাল। এই সরকার ভারতের তল্পিবাহক। কিন্তু ওই কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে […]

বাজেট বাস্তবায়ন করলে প্রধানমন্ত্রীকে মাথায় তুলে রাখবো – এরশাদ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখনও নারায়ণগঞ্জের ঘটনা ঘটে, ফেনীর মতো ঘটনা ঘটে, লক্ষ্মীপুরের মতো ঘটনা ঘটে। বহু কোটি মানুষের দেশ, অসংখ্য মানুষ বেকার, এসব ঘটনা ঘটতে পারে। কিন্তু মানুষ আশা করে এসব ঘটনার কোনো প্রতিকার হবে, বিচার হবে, শাস্তি হবে, অবসান হবে। কিন্তু কোনো […]

রাজধানীর আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীর আজিমপুরে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আজিমপুর স্টাফ কোয়ার্টার সংলগ্ন একটি বাঁশির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ মণি আক্তার ওরফে মুন্নী (২৮) তার রিকশাচালক স্বামী জাফর হাওলাদারের সঙ্গে কামরাঙ্গীর চরের ৫ নম্বর বস্তিতে থাকতেন। জাফর হাওলাদার জানান, আজিমপুর স্টাফ কোয়ার্টার সংলগ্ন ২১৬ নম্বর বাড়িতে বাঁশির কারখানায় মুন্নী কাজ করতেন। […]

কিশোর আইনে বিচার না হলে শিশু অধিকার লঙ্ঘিত হয়

শিশু ও কিশোর অপরাধ কিশোর আইনে বিচার না হলে এ আইন ও শিশুদের অধিকার লঙ্ঘিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী। বৃহস্পতিবার বিকেলে বিয়াম মিলনায়তনে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার বলেন,  আমরা চাই না, কোনো অনুপযুক্ত কেউ উপযুক্ত আইনি সুবিধা […]

বাজেট অধিবেশন শেষ , দেশবাসীকে স্পিকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা

শেষ হলো দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। দীর্ঘ এক মাস চলার পর ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১১ টায় দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবস শুরু হয়। বাজেট অধিবেশন মুলতবি প্রসঙ্গে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে তিনি সকল সংসদ […]

রাজবাড়ীতে শিশু ধর্ষক মামলায় এক ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

এম,মনিরুজ্জামান, রাজবাড়ি /ই: রাজবাড়ীতে শিশু শ্রেনীর ছাত্রী কংকা ধর্ষক মামলায় ধর্ষক শাকিল আহমেদ কে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন আদালত [২ ]এর বিচারক আতাউর রহমান। আসামীর অনুপস্তিতিতে আদালত এই রায় ঘোষনা করেন। তবে এই রায়ে শিশু কংকার বাবা ফিরোজ উদ্দিন ও দাদা মোসলেম উদ্দিন খুশি। কংকা রাজবাড়ী শিশু রাজ্য কিন্ডার গার্ডেনের […]

হন্ডুরাসে স্বর্ণ খনি ধসে আটকা ১১জন শ্রমিক

হন্ডুরাসে বুধবার নিবন্ধনহীন একটি স্বর্ণ খনি ধসে কমপক্ষে ১১ জন আটকা পড়েছেন। হন্ডুরাসের রাজধানীতে ফায়ার ব্রিগেডের মুখপাত্র অস্কার ত্রিমিনিও জানান, হন্ডুরাসের দক্ষিণাঞ্চলীয় এল কর্পাস শহরে স্বর্ণ খনি ধসে শ্রমিকরা ৮০ মিটার গভীরে আটকা পড়েছেন। তিনি জানান, এসব খনি শ্রমিককে সেখান থেকে বের করে আনতে যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কারণ খনিটি অনেক ঝুঁকিপূর্ণ। সুতরাং […]

জিএসপির মূল শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে এ্যাকশন প্লানের মূল শর্ত এখনো বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার ইউএসটিআর-এর মুখপাত্র মাইকেল ফোরম্যান এক বিবৃতিতে এ কথা জানান। মাইকেল ফোরম্যান বিবৃতিতে বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিতাদেশ […]

ঢাকা-চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার সুযোগ নেই

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা পরিচালনার লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ রায় দেন। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরে ব্যাটারিচালিত রিকশা বৈধভাবে চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সিটি করপোরেশনের আইনজীবীরা। ব্যাটারিচালিত রিকশা […]

ব্যক্তিগত উদ্যোগে হরিণ লালন-পালন করা যাবে : বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে হরিণ লালন-পালন করা যাবে। এ জন্য বিধি প্রণয়নের কাজ চলছে। আজ বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।হরিণ লালন-পালন নিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ২০০৯ সালে চিত্রল হরিণ লালন-পালন নীতিমালা প্রণীত হয়েছিল। কিন্তু নীতিমালার ব্যাপক অপব্যবহারের কারণে এর কার্যকারিতা […]

প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে-শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদনের সত্যতা প্রমাণ করতে না পারলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) অবিলম্বে তাদের প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, প্রমাণ করতে না পারলে টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আজ বৃহস্পতিবার নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিনের এক সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার টিআইবির […]

জিএসপি পেতে শ্রমিক অধিকার নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

ঢাকা: শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধার (জিএসপি) স্থগিতাদেশ প্রত্যাহারে বিবেচনা করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।  এছাড়া এই সময়ের মধ্যে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে-এর বেশ প্রশংসা করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)। বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) মুখপাত্র মাইকেল ফোরম্যান এক বিবৃতিতে এ কথা […]

অপেরা মিনির অংশীদার হলো বাংলালিংক

ঢাকা: মোবাইল ফোনে উন্নত ব্রাউজিং সেবা নিশ্চিত করতে  সফটওয়্যার প্রতিষ্ঠান অপেরার অংশীদার হলো বাংলাদেশের অন্যতম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক। চলতি বিশ্বকাপ উন্মাদনাকে আরো আন্দোলিত করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে অপেরা সফটওয়্যার বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানায়।এ বিষয়ে বাংলালিংক-এর মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, আমরা সবসময় আমাদের গ্রাহকদের একটি সমৃদ্ধ ও সুন্দর অভিজ্ঞতা দিতে চেষ্টা করি। […]

সুইস ব্যাংক ইস্যুতে হাছান মাহমুদকে তারেকের আইনি নোটিশ

ঢাকা: মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, হাছান মাহমুদ গত ১ জুলাই সুইস ব্যাংকে তারেক রহমানের অ্যাকাউন্ট […]

পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের গুলিবিদ্ধ লাশ

বাগেরহাট জেলার পুলিশ সুপার অফিসের নিরাপত্তা চৌকিতে কর্মরত পুলিশ সদস্য প্রলব সেনের (২০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিজের রাইফেলের গুলিতেই প্রলব আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, ট্রেনিং শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে […]