কেট হাডসনের প্রেম টেকানোর ফর্মুলা

6456b005c624993042bd05b276e0e8b7-Kate-Hudson5জীবনে ভরপুর রোমান্স চান কিংবা সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান? হলিউড অভিনেত্রী কেট হাডসনের পরামর্শ মেনে দেখতে পারেন। সম্পর্ক টেকানোর জন্য রীতিমতো একটি সূত্রই নাকি আবিষ্কার করে ফেলেছেন তিনি! সূত্রের নাম ‘প্রেম টেকাতে কেট হাডসনের ফর্মুলা’। কিন্তু কী সেই সূত্রটি?

কেট হাডসন বলছেন, সম্পর্ক বেশি দিন টেকাতে হলে স্বামী ছেড়ে বেশি দিন দূরে থাকা চলবে না। নিজের ক্ষেত্রে স্বামী ম্যাট বেলামিকে ছেড়ে দুই সপ্তাহের বেশি কোথাও কাটান না তিনি।

এ ছাড়াও সঙ্গীর সঙ্গে রাতে কোথাও ডেটিং এবং একসঙ্গে ভালো সময় কাটানোও সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা রাখে। কেট হাডসন এই নিয়মগুলো পরিকল্পনা করেই করেন বলে জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক ডটকম।

কেট বলেন, ‘আমরা দূরত্ব তৈরি করি না। আমাদের দুজনকেই কাজের জন্য ভ্রমণ করতে হয়। কিন্তু খুব বেশি সময় আমরা পরস্পরকে ছেড়ে থাকি না। দুই সপ্তাহের বেশি যাতে আলাদা না থাকতে হয়, তার জন্য সব সময় চেষ্টা করি।’

যেসব দম্পতির সন্তান রয়েছে তাঁদের জন্যও সুপরামর্শ রয়েছে কেটের। তাঁর মতে, ‘ যখন সন্তান থাকে তখন তো বেশি দিন দূরে থাকার কথা ভাবাই ঠিক না। স্ত্রী-সন্তানকে ছেড়ে দুই সপ্তাহের বেশি সময় কাটাতে চাইবেন না নিশ্চয়ই। আমরা পারতপক্ষে কোথাও গেলে এক সঙ্গেই যাই। আমরা সত্যিই ভাগ্যবান যে পরস্পরকে ছেড়ে আমাদের অনেক দূরে থাকতে হয় না।’

তবে যাঁরা পরিবার ছেড়ে অনেক দূরে থেকে কষ্ট করেন তাঁদের উদ্দেশে কেট বলেন, ‘যে নারীকে তার সন্তান ছেড়ে অনেক দূরে বা বিদেশে খাটাখাটনি করে থাকতে হয় সেটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং। যাঁরা এটা করেন, সেই পরিবারের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে।’

কেট বলেন, ‘আমরা ভাগ্যবান। একসঙ্গে সময় কাটাতে পারি। একসঙ্গে রাতের খাবার খাওয়া, ছবি দেখা কিংবা একটু বেশি সময় ধরে বিছানায় ঘুমানো প্রভৃতি অনেক কাজের মাধ্যমে আমরা ভালো সময় কাটাতে পারি।’

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা