কেট হাডসনের প্রেম টেকানোর ফর্মুলা

জীবনে ভরপুর রোমান্স চান কিংবা সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান? হলিউড অভিনেত্রী কেট হাডসনের পরামর্শ মেনে দেখতে পারেন। সম্পর্ক টেকানোর জন্য রীতিমতো একটি সূত্রই নাকি আবিষ্কার করে ফেলেছেন তিনি! সূত্রের নাম ‘প্রেম টেকাতে কেট হাডসনের ফর্মুলা’। কিন্তু কী সেই সূত্রটি? কেট হাডসন বলছেন, সম্পর্ক বেশি দিন টেকাতে হলে স্বামী ছেড়ে বেশি দিন দূরে থাকা চলবে […]

বাস্তববাদী দীপিকা

বলিউডে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। তারকাখ্যাতির সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেও দীপিকা বাস্তবতা ভুলে যাননি। সম্প্রতি তিনি নিজের সম্পর্কে বলেছেন, ‘আমি এখন নিজের অবস্থান সম্পর্কে নিরাপদ বোধ করলেও, এই তারকাখ্যাতি হয়তো চিরস্থায়ী নয়।’গত বছরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হেই দিওয়ানি’ ও ‘রাম-লীলা’ তিনটি ব্যবসাসফল জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন দীপিকা। বলিউডে হালের […]

অনন্তর ‘রাত হবে দিন, দিন হবে রাত’

এবারের ঈদে বড় পর্দার আলোচিত নায়ক এম এ জলিল অনন্তর কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তার পরও ঈদে দেখা যাবে তাঁকে। কিন্তু বড় পর্দায় নয়, অনন্তকে এবারের ঈদে দেখা যাবে ছোট পর্দায়। এবারের ঈদে নতুন দুটি বিজ্ঞাপনচিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বিজ্ঞাপনচিত্রগুলোর একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন আর অন্যটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আপ […]

মমতাজকে নিয়ে ‘প্রাণের শিল্পী’

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজকে নিয়ে নির্মিত হয়েছে সাক্ষাৎকারভিত্তিক একটি টেলিভিশন অনুষ্ঠান ‘প্রাণের শিল্পী’। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মমতাজ গানও গাইবেন। ‘প্রাণের শিল্পী’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম। ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে সম্পন্ন হয়েছে । ‘প্রাণের শিল্পী’ অনুষ্ঠানটি সম্পর্কে মমতাজ প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে […]

বিজ্ঞাপনে নিরবের জুটি হলেন সাফা

বিজ্ঞাপনচিত্রের মডেলিং দিয়েই ২০০৪ সালে শোবিজে যাত্রা শুরু নিরবের। অন্যদিকে, সাফা কবিরের মডেলিংয়েই ক্যারিয়ার শুরু। সেটা ২০১৩ সালের শেষদিকে। সম্প্রতি এ দুজন একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। একটি দৈনিক পত্রিকার জন্য নির্মিত এ বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা আতিক রহমান। বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে।এ প্রসঙ্গে নিরব বলেন, ‘শোবিজে আমার যাত্রা শুরু মডেলিং দিয়ে। এরপর টিভি নাটক এবং এখন […]

ব্রোঞ্জের অ্যামি

বেঁচে থাকলে ১৪ সেপ্টেম্বর ৩১ বছর পূর্ণ করতেন শিল্পী অ্যামি ওয়াইনহাউজ। কিন্তু তিন বছর আগে অ্যালকোহলের বিষক্রিয়ায় ভক্তদের কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেছেন এই শিল্পী। প্রয়াত শিল্পীর ৩১তম জন্মদিনে লন্ডনের ক্যামডেনে উন্মুক্ত হয়েছে তাঁর ব্রোঞ্জের ভাস্কর্য। দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।অ্যামির ব্রোঞ্জের ভাস্কর্যটি তৈরি করেছেন স্কট ইটন নামের এক ভাস্কর। এই ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত […]

রিয়াল ফুটবলারদের বিপদ!

প্রিয় দলের এই অবস্থা সহ্য করবেন কেন রিয়াল সমর্থকেরা? লা লিগার প্রথম তিন ম্যাচের দুটোতেই হার, পয়েন্ট টেবিলের তলানির জায়গায় অবস্থান! কোটি কোটি ডলার খরচ করে গড়া তারকাখচিত দলের যদি এমন অবস্থা হয়, তাহলে তো সমর্থকদের ক্ষোভ বিপজ্জনক রূপ নেবেই। সমর্থকদের এমনই ক্ষুব্ধ রূপের দেখা পেলেন গ্যারেথ বেল, টনি ক্রুস আর রাফায়েল ভারানে। বেল তো […]

এশিয়াডে উত্তর কোরীয়দের জন্য নিষিদ্ধ ইন্টারনেট

এশিয়ান গেমসে পেশাগত দায়িত্ব পালন করতে এসে ভালোই বিড়ম্বনার মধ্যে পড়েছেন উত্তর কোরীয় সাংবাদিকেরা। তথ্যপ্রযুক্তির এই যুগে তাঁদের ফিরে যেতে হয়েছে সেই ফ্যাক্স-জামানায়। কারণ আর কিছুই নয়। উত্তর কোরীয় ইন্টারনেট-মাধ্যমের ওপর দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা।দুই কোরিয়ার রাজনৈতিক সম্পর্কের ব্যাপারটি তো সর্বজনবিদিত। ভাষা-সংস্কৃতি এমনকি জাতিগতভাবে এক হলেও রাজনৈতিক কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া কোরিয়ার মধ্যে আছে […]

আজমলের নিষেধাজ্ঞা ‘ক্রিকেটের জন্য ভালো’

আর কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। অক্টোবরে ‘নিরপেক্ষ ভেন্যু’ আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের সেরা অস্ত্র সাঈদ আজমলকে ‘চাকিং’ অভিযোগে হারানোটা মিসবাহ-বাহিনীর জন্য বিরাট ধাক্কা হলেও অস্ট্রেলিয়া কিন্তু এতে দারুণ খুশি। আজমলের মুখোমুখি হতে হবে না—এই আনন্দটা […]

পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এরপর থেকে এই পদটা খালিই পড়ে ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এই পদে নিয়োগ দিয়েছে শহীদ আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে চিরন্তন ‘মিউজিক্যাল চেয়ারে’ প্রায় তিন বছর পর আবার ভাগ্য খুলেছে আফ্রিদির।ভাগ্য খুলেছে। কারণ, এর আগেও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। […]

‘হামাক কিছু দিয়া যাও’

পাঠক, কল্পনা করুন, আপনি সীমিত ত্রাণ দিতে গেছেন বন্যাদুর্গত এলাকায়। কারও বাড়িঘর নদীতে ভেঙে গেছে, কারও ফসল ডুবে গেছে, কারও থাকার মতো সরকারি কোনো ব্যবস্থা নেই, খাওয়ারও নিশ্চয়তা নেই। তাঁদের চোখের ভাষা পড়লেই বোঝা যায় ÿক্ষুধা আর অনিশ্চয়তার তীব্রতা তাঁদের জীবনে কতখানি। সীমিত ত্রাণসামগ্রী কয়েক শ জনকে দেওয়া গেলেও এসেছিলেন কয়েক হাজার। অপেক্ষারত যাঁরা ত্রাণ […]

চট্টগ্রাম এখন নিত্যদুর্ভোগের শহর

১৩ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম রেলস্টেশনে নেমেই দেখি, রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ফুটপাত। প্রাচ্যের রানী নামে খ্যাত সমুদ্র ও পাহাড়বেষ্টিত এই বন্দরনগরটি একেবারেই শ্রীহীন। মনটা খারাপ হয়ে গেল। বছর চারেক আগে যখন চট্টগ্রাম গিয়েছিলাম, অনেকটা পরিষ্কার ও ছিমছাম ছিল। অন্তত ঢাকার তুলনায় সব দিকে এগিয়ে ছিল। এবারে ঠিক উল্টো। কোনো কোনো সড়ক প্রশস্ত করা হলেও কাজ […]

তাহলে ৭০ ও ৯৯ অনুচ্ছেদেও সংশোধনী আনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্ষেপের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে উঠেছে যে, সংসদে কারও অপসারণের প্রস্তাব তিনি চাইলে কী পরিণতি হতে পারে। শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশ গণতন্ত্রের মাননির্দেশক। কোনো নির্বাচনের মান ভালো-খারাপ যেমনই হোক, এটাই চূড়ান্ত মনোভাব। তাঁর এই উক্তি নির্দেশ করছে যে, শুধু সংবিধানের ৯৬ অনুচ্ছেদ শুধরে […]

এই দুনিয়ায় আসল ভালো নকল ভালো

গত শুক্রবারের একটি দৈনিকের প্রথম পাতার একটি খবরের শিরোনাম: ‘সাভারে পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক’। শেষ পাতায় আরেক খবরে বলা হয়, র্যাবের মোবাইল কোর্ট সাভারেই ভুয়া দন্ত চিকিৎসকদের চেম্বারে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া ‘দন্ত চিকিৎসককে’ দণ্ড দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ‘চিকিৎসাবিজ্ঞানের কোনো ডিগ্রি তো নেই-ই, এসএসসি পর্যন্ত পাস করতে পারেননি। …তাঁদের নামের শেষে আবার […]

সোনার দাম আরও এক দফা কমল

দেশে সব ধরনের সোনার দাম আরেক দফা কমেছে। প্রতি ভরি সোনায় এক হাজার ৪৮১ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৪৫ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ […]