ঈদে দশ নায়িকার বিপরীতে নাঈম

43266_e3প্রায় সাত বছরের অভিনয় ক্যারিয়ারে বেশ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন নাঈম। যে কারণে নির্মাতা, চ্যানেল এবং সর্বোপরি দর্শকের কাছে তার দারুণ গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় গত ঈদে ওয়াহিদ আনামের ‘ছিন্ন’, শিখর শাহনিয়াতের ‘পলাশ রাঙ্গা ভোর’, ইমতিয়াজ সজীবের ‘সাউন্ড অব সাইলেন্স’, বি ইউ শুভ’র ‘প্রতিবিম্ব’ এবং মাসুদ হাসান উজ্জ্বলের ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকে নাঈমের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। আসছে ঈদে নাঈম অভিনীত দশটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
দশটি নাটকে তিনি দশজন টিভি নায়িকার বিপরীতে পর্দায় উপস্থিত হবেন। সঞ্জয় বড়ুয়ার নাটকে ঈশানার বিপরীতে নাজনীন হাসান চুমকীর নাটকে নাদিয়ার, ওয়াহিদ আনামের নাটকে মেহজাবিনের, রাসেল 
মোহাম্মদ শিকদারের নাটকে সেরা নাচিয়ে হেনার, আরিফ এ আহনাফের নাটকে উর্মিলার, রাজীবুল ইসলাম রাজীবের নাটকে সামিয়ার, সেতু আরিফের নাটকে অপর্ণার, বি ইউ শুভর নাটকে জুঁই করিমের, পল্লব বিশ্বাসের নাটকে হাসিনের, আশিকের নাটকে জেনির ও মাসুদ হাসান উজ্জ্বলের নাটকে একজন নতুন নায়িকার বিপরীতে পর্দায় উপস্থিত হবেন তিনি। আসছে ঈদে নাঈম অভিনীত এই দশটি নাটকই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে চূড়ান্ত হয়েছে। নাঈম বলেন, নাট্যাঙ্গনে আমার অবস্থান নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি আমার সহকর্মী, প্রযোজক, নাট্যরচয়িতা, নির্মাতাসহ সব সাংবাদিক ভাইবোনের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতার কারণেই মিডিয়ায় নাঈমের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ রুমানা রশীদ ঈশিতা আপুর প্রতি। কারণ, তিনি যদি আমাকে নিয়ে চ্যালেঞ্জ না নিতেন তাহলে হয়তো অভিনেতা নাঈমের জন্মই হতো না। 
নাঈম অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। তবে একক নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র নাবিল আশরাফ পরিচালিত ‘রংধনু’। এ ছবিতে তার নায়িকা হিসেবে আছেন এ্যানি খান ও আঁচল। ছবিটি খুব শিগগিরই সেন্সরে যাবে বলে জানা গেছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের