কৃষিঋণ বিতরণে নেই ১০ ব্যাংক
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক কৃষিখাতে কোন ঋণ বিতরণ করেনি। যদিও কৃষি খাতে ১৭২৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ১৫৯৪ কোটি টাকা। সে হিসাবে ১৩০ কোটি টাকা বা ৮.১৫% বেশি ঋণ বিতরণ করা হয়েছে। তবে এ সময়ে বেসরকারি ও বিদেশি মিলে […]
ইসলামিক পার্টির মহাসচিব বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদকে বহিষ্কার করেছে দলটি। গতকাল শান্তিনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেন। এক বিবৃতিতে মো. এজাজ হোসেন বলেন, চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন সস্ত্রীক পবিত্র হজ পালনে সৌদি আরবে থাকার সুযোগকে কাজে লাগিয়ে […]
জার্মানিতে গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ ২য়
জার্মানিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশগুলোর র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তুরস্ককে হটিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এ স্থান অর্জন করেছে। তবে আগের মতোই শীর্ষ অবস্থানে রয়ে গেছে চীন। ফরেন ট্রেড এসোসিয়েশন অব দ্য জার্মান রিটেইল ট্রেড (অ্যা.ভি.ই)’র একটি আমদানি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। অ্যা.ভি.ই’র প্রধান ব্যবস্থাপক জ্যান এগার্ট বলেন, বস্ত্রখাতে বিশ্বব্যাপী সব থেকে গুরুত্বপূর্ণ […]
খালেদাকে গ্রেপ্তারের পরিণতি হবে ভয়াবহ: রফিকুল
২০ দলীয় জোটের শীর্র্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদাকে সরকার গ্রেপ্তার করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বলেছেন, সমপ্রতি প্রধানমন্ত্রী দলীয় এক সভায় বলেছেন, কোন বিশৃঙ্খলা হলে খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হবে। দলীয় সভা থেকে দেশের সর্বোচ্চ পদে থেকে তিনি যেভাবে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন, এটা […]
নিখোঁজ হিফজুর ঢাকায় গ্রেপ্তার
সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে গত ২০শে সেপ্টেম্বর নিখোঁজ হন হিফজুর রহমান। তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা। পাঁচ দিন পর গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, শুক্রবার রাত আড়াইটায় তাকে রাজধানীর পুরানা পল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে কথিত তিন জঙ্গিকে বুধবার রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। কিন্তু […]
রাবিতে অ্যালামনাই এসোসিয়েশন সম্মেলন শুরু
উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের উদ্যোগে ২ দিনব্যাপী অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন শুরু হয়েছে। গতকাল সম্মেলনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে জমকালো পুনর্মিলনীসহ বিভিন্ন আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। সকাল ৯টায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ […]
আইএসবিরোধী অভিযানে যোগ দিতে সংসদে ক্যামেরনের প্রস্তাব
ইরাক ও সিরিয়াতে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে বৃটেনের যোগদানের বিষয়ে হাউজ অব কমন্সে প্রস্তাব উপস্থাপন করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, আইএস বৃটেনের জন্য হুমকিস্বরূপ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইএসবিরোধী অভিযানে বৃটেনের যোগদানের বিষয়ে সংসদে বিতর্ক চলছিল। প্রধানমন্ত্রীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, বৃটেন এ অভিযানে যোগ দিলে স্থলসেনা নামানো হবে না। বিমান […]
দেশে পণ্য আমদানি হ্রাস
দেশে পণ্য আমদানি হ্রাস পেয়েছে। ফলে চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। অন্যদিকে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থা বজায় থাকার সঙ্গে বেড়েছে পরিমাণও। কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন ভারসাম্য সারণির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে পণ্য বাণিজ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে। গত বছরের একই সময়ে ছিল ১২ কোটি ৯০ লাখ ডলারের […]
আফগানিস্তানে তালেবান তাণ্ডব
আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ-পূর্বের একটি জেলায় তাণ্ডব চালিয়েছে শত শত তালেবান জঙ্গি। সরকারি কর্তৃপক্ষ বলছে, জঙ্গিদের আক্রমণের মুখে এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে। এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গজনি প্রদেশের আরজেস্তান নামক জেলাটিতে লড়াই এখনও অব্যাহত রয়েছে। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১২ জন হচ্ছে বেসামরিক মানুষ। […]
চীনে নিহতের সংখ্যা বেড়ে ৫০
চীনের জিনজিয়াং প্রদেশে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৪ জন। একে ‘গুরুতর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে পুলিশ। এ সপ্তাহের শুরুতে লুন্তাই কাউন্টিতে সহিংসতার ঘটনা সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা মাত্র ২ জন উল্লেখ করা হয়েছিল। গতকাল একটি রাষ্ট্রীয় সংবাদ পোর্টালে ৪০ দাঙ্গাকারী, ৬ বেসামরিক নাগরিক এবং ৪ […]
গণজাগরণ মঞ্চের পাল্টাপাল্টি সমাবেশ
শাহবাগে পাল্টাপাল্টি সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। পাশাপাশি দু’পক্ষ সমাবেশ করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে আগামী ১৯শে অক্টোবর আইন মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রার ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চের একাংশ। যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমার বিধান বাতিল, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল করা ও জামায়াত নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি […]
আইএস-এ ৩ সহস্রাধিক ইউরোপীয়
কট্টরপন্থি সংগঠন আইএস যোগদানকারী ইউরোপীয় নাগরিকের সংখ্যা ৩ হাজারেরও বেশি। এ বছরের শুরুতে আইএসে যোগ দেয়া ইউরোপীয় নাগরিকের সংখ্যা প্রায় ২ হাজার বলে উল্লেখ করেছিলেন বিশেষজ্ঞরা। ইউরোপের যে নাগরিকরা আইএসের পক্ষে লড়তে ইরাক ও সিরিয়ায় কোন না কোন সময় অবস্থান করেছেন, যারা ইউরোপে ফিরে গেছেন এবং যারা নিহত হয়েছেন, সবাইকে নিয়ে এ পরিসংখ্যানটি তৈরি করা […]
‘রাজনীতির জন্য জেল খেটেছিলেন শেখ মুজিব’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১ সালে রাজনীতির জন্য জেল খেটেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোন ভূমিকা ছিল না। ওই সময় রাজনৈতিক কারণে শেখ মুজিব জেল খেটেছিলেন, স্বাধীনতার জন্য নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের সামপ্রতিক বক্তব্য ও […]
সুয়ারেজের অপেক্ষায় মেসি
লুইস সুয়ারেজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে বার্সেলোনা আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। গত সপ্তাহে উরুগুয়ের স্ট্রাইকার বার্সার ‘বি’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে করেন জোড়া গোল। তবে ২৫শে অক্টোবরের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে পারবেন না তিনি। ব্রাজিল বিশ্বকাপে কামড়কাণ্ড ঘটিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। বুধবার বার্সেলোনা এ মওসুমের প্রথম পয়েন্ট হারায় মালাগার […]
‘গোয়েৎসাকে এবার দেখা যাবে’
বুন্দেসলিগায় পাঁচ ম্যাচে তিন গোল নিয়ে উড়ন্ত ফর্ম দেখাচ্ছেন মারিও গোয়েৎসা। আর এ তরুণ ফুটবলারকে নিয়ে বায়ার্ন মিউনিখ চেয়ারম্যান ও জার্মানির সাবেক অধিনায়ক কার্ল হাইঞ্জ রুমেনিগা বললেন, বায়ার্ন মিউনিখে সে (গোয়েৎসা) পা রাখে তখন তার মাত্র ২১ বছর বয়স। নতুন ঠিকানায় মানিয়ে নিতে এমন নবীনদের একটু সময় দিতে হয়। তার সেরাটা এখনও আমরা দেখিনি। তবে […]