প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বপুরুষেরা আরব থেকে ইসলাম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন-হাছান মাহমুদ!

hasan_bnp_awaফরহাদ আহমেদ, স্বদেশ নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বপুরুষেরা আরব থেকে ইসলাম প্রচারের জন্য এ
দেশে এসেছিলেন। প্রধানমন্ত্রী একজন মুসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবো করেন না। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে। ঠিক তেমনই ইসলাম ধর্মের মানমর্যাদা ঠিক রাখতেও বদ্ধপরিকর।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যকর পদক্ষেপ নিতে কখনো কুণ্ঠাবোধ করে না। সেটা গতকাল (রোববার) দলের
কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রমাণিত হয়েছে।’ তিনি দাবি করেন, ‘খালেদার জিয়ার আশপাশে কিছু স্বীকৃত নাস্তিক আছে। এমন কিছু স্বীকৃত নাস্তিক আছে, যারা তাঁর বক্তব্য লিখে দেয়।’ বিএনপি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির নেতারাসহ অন্যান্য দল নির্বাচন এলেই ইসলামের লেবাস ধারণ করে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা