বেগম খালেদা জিয়াকে বরন করতে কিশোরগঞ্জের ৭ লক্ষ জনতা প্রস্তুত

khaleda_kishorganj_swadeshnews24খলিলুর রহমান, কিশোরগঞ্জ থেকে ঃ আজ ১২ নভেম্বর ২০১৪, রোজ বুধবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উক্ত জনসভায় যোগ দিতে আজ সকাল ১০টা ৩০মিনিটে গুলশানস্থ্য নিজ বাসভবন থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন। গুলশান, শেরাটন মোড়, পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, হাটখোলা যাত্রাবাড়ী ফ্লাইওভার, কাচপুর, নরসিংদী, ভৈরব দুর্জয় মোর, কুলিয়ারচর, বাজিতপুর হয়ে বেলা ২টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে পৌঁছাবেন মাননীয় বিএনপি চেয়ারপার্সন। বেলা ৩টায় সার্কিট হাউস থেকে জনসভা মঞ্চের উদ্দেশ্যে রওনা হয়ে ৩টা ১০ মিনিটে সেখানে পৌছাবেন তিনি। সেখান বিশাল জনসভায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। বক্তব্য শেষে আবার কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন বিএনপি চেয়ারপার্সন। সন্ধ্যা ৭টা কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এই দিকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বরণ করতে কিশোরগঞ্জ সড়ক,ভৈরব-কিশোরগঞ্জ-সড়ক,সার্কিট হাউজ থেকে কলেজ মাঠ পর্যন্ত সড়ক ও আশ-পাশের বিভিন্ন অলি-গলিতে সর্বমোট ৬৫০টি দৃষ্টিনন্দন তোরণ নির্মানের পাশাপাশি গরুত্বপুর্ণ রাস্তার মোড়েমোড়ে রঙিন ও দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।রং-বেরংয়ের গেঞ্জি পরিহিত ৫ হাজার স্বেচ্ছাসেবক দলীয় কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠের পরিবেশ শান্ত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে। খালেদা জিয়ার গাড়ী বহরকে স্বাগত জানিয়ে সভাস্থলে আনতে এক হাজার মোটরবাইক প্রস্তুত রাখা হয়েছে।
জেলা বিএনপির প্রচার স¤পাদক এডভোকেট মাজহারুল ইসলাম জানান, খালেদা জিয়ার এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা-উপজেলা বিএনপিও অংগ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক জনসমাগম ঘটাত্বে বিএপির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল জেলাসদর ও ১৩ উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করে প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি পরিবহন, খাবার ও পানির সুব্যবস্থা নিশ্চিত করতে স্ব-স্ব উপকমিটিকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন। জনসভার প্রধান সমন্বয়কারী ড.এম ওসমান ফারুক জানান, সবকিছু ঠিক থাকলে এবার কিশোরগঞ্জে খালেদা জিয়ার জনসভায় হবে স্বরণকালের সর্বশ্রেষ্ট জনসভার একটি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের