নীলফামারী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানব বন্ধন

মো.ইমানুর রহমান,নীলফামারী:- নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো.আনিছুর রহমান কে অন্যত্র বদলীর প্রতিবাদে এবং পুনঃবহালের দাবিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সমাবেশ করেছে ওই বিভাগের সকল শিক্ষার্থীরা|মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২ টা পযর্ন্ত কলেজ চত্বরে মানব বন্ধন ও সমাবেশে জানানো হয় কলেজের শিক্ষক সংকট অবস্থায় ওই শিক্ষক কে অন্যত্র বদলীতে এই কলেজের […]

অপহরণের ৫দিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আমিনুল কবির,কক্সবাজার:চকরিয়ার ডুলাহাজারা থেকে অপহরণের ৫দিন পর কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী ডেইজি’র লাশ চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষারচর নাথ পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ দিকে কলেজ ছাত্রী ডেইজির মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আতœহত্যা। আবার অনেকের দাবী তাকে হত্যা করা হয়েছে। অপহরণকারীরা ৫নভেম্বর অপহরণের পর গত ৮নভেম্বর সকালে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষারচর […]

কক্সবাজার বাস টার্মিনাল থেকে দালালসহ ৬ মালয়েশিয়াগামী আটক  

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ১ দালালসহ ৬জন মালয়েশিয়াগামীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। ১১ নভেম্বর দুপুর আড়াইটায় তাদের আটক করা হয়। সদর থানার এস আই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়েছে। আটকরা হলো, দালাল উখিয়া রুমখা বড়বিল এলাকার জাফর আলমের পুত্র মোঃ জামাল (২৫), […]

গাইবান্ধায় ১৫৯ বোতল মদ উদ্ধার ॥ ২ ভাইয়ের কারাদণ্ড

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে নৌকা থেকে ১৫৯ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আমির হোসেন (৩৫) ও রহিম বাদশা (৩২) নামে দুই ভাইকে আটক করা হয়। উপজেলার কাপাশিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরউজান বুড়াইল এলাকা থেকে মঙ্গলবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব মদ উদ্ধার […]

বেনাপোলবাসী ক্ষুব্ধ: কে এই প্রতারক মিঠু !

রুবেল, বেনাপোল প্রতিনিধ : কখনো পুলিশের সোর্স, কখনো সংবাদকর্মী আবার কখনো শিক্ষা কর্মকর্তা পরিচয়ে অভিনব পন্থায় চাঁদাবাজি জগতে তারিকুল ইসলাম মিঠু নামে বেনাপোলে নতুন এক প্রতারকের আবির্ভাব ঘটেছে। এনিয়ে ক্ষুব্ধ বেনাপোলবাসী ও সাংবাদিক মহল। সকলের জিঞ্জাসা কে এই মিঠু? স্থানীয়রা জানিয়েছেন, টাই, কোট পরে সীমান্ত অঞ্চল গুলোতে গিয়ে সে সময় টিভি, আবার কখনো যমুনা টিভির […]

ক্ষুদে শিল্পি অসহায় হয়ে হাত বাড়িয়েছে মানুষের দারে  

ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী প্রতিনিধি: রাজশাহী চারঘাট উপজেলার উচ্চ বিদ্যালয়ের মাঠে সংসদ সদস্য গোলকাপ টুর্নামেন্ট খেলা শেষে হঠাৎ মধুর কন্ঠে একটি গান ভেসে আসে (মা যেয়ো না গো মরে আমার আগে)। মহুতেই শত শত জনারণ্য হয় পেন্ডেলের সামনে।এত রিতি মত অবাক করার বিষয় ১০ বছর বয়সের একটি দরিদ্র ছেলে কি ভাবে এই কঠিন শুরের গানটি গাইছে।ক্ষুদে […]

ইবোলা শনাক্তে শাহজালালে থার্মাল স্ক্যানার স্থাপন

ইবোলা ভাইরাস শনাক্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার বিকেলে স্ক্যানারের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জয়পুরহাটে বিসিবি পরিচালক স্বপন চৌধুরীকে জেলা ক্রীড়া সংস্থার সম্বর্ধনা

বুধবার জয়পুরহাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাইফুল আলম স্বপন চৌধুরীকে সম্বর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। এ উপলক্ষে দুুপুরে জয়পুরহাট ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ক্রীড়া শিক্ষক-সংগঠক-খেলোয়াড় ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু । […]

বিদেশের কারাগারে আট হাজার বাংলাদেশি

ভাগ্যান্বেষী বাংলাদেশিরাই শুধু বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে নেই, দুনিয়াজুড়ে থাকা কারাগারগুলোয়ও জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। ৪২টি দেশের কারাগারে কমপক্ষে ৮ হাজার বাংলাদেশি বন্দী বা আটক রয়েছেন। এর মধ্যে কেউ কেউ খুন-ধর্ষণসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে, আর বেশির ভাগই বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের দায়ে বন্দী বা আটক রয়েছেন। এদের অধিকাংশের পাসপোর্ট না থাকায় বিদেশে দূতাবাস ও […]

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন বসছে

বৃহস্পতিবার বিকেল ৪টায় দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে।বৃহস্পতিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। বিকেল ৩টায় কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৮ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।অধিবেশন চলাকালীন সময়ে জাতীয় সংসদ চত্ত্বরসহ আশপাশের এলাকায় সব […]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ভবিষ্যতে ছয় লেনে উন্নীত করাসহ বন্দরনগরীর অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সোয়া ২টায় বন্দরনগরীর মুরাদপুরে ৫.২ কিলোমিটার দীর্ঘ আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। মুরাদপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দাবি অনুসারে এই ফ্লাইওভার যাতে পরবর্তীতে […]

মানুষ খুন করছে র‌্যাব-পুলিশ : বিচারকরাও সঠিক রায় দিতে পারছেন না : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ মিলে দেশে সন্ত্রাস কায়েম করছে। দেশে লুটপাট চালাচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হলেও অর্থমন্ত্রী বলছেন এটা সামান্য টাকা। এভাবে আজ দেশ শেষ হয়ে গেছে। দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। পুলিশ পাহারায় দলের সন্ত্রাসীরা চলাচল করছে। পুলিশ তাদের আটক না […]

‘ধর্মযুদ্ধ’ উস্কে দিচ্ছে ইসরাইল: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ এনে বলেছেন, ইসরাইল ‘ধর্মযুদ্ধ’ উস্কে দিচ্ছে। ইসরাইল অধিকৃত জেরুজালেমে অবস্থিত মুসলমানদের একটি পবিত্র স্থানে ইহুদিদের প্রবেশাধিকার থাকায় তা ধর্মযুদ্ধের ইন্ধন দিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিরা প্রবেশ করতে পারলেও, সেখানে প্রার্থনার অনুমতি নেই তাদের। কিন্তু, সম্প্রতি পবিত্র এ স্থানটিতে ইহুদি ধর্মাবলম্বীরা অনেক বেশি সংখ্যায় আসতে শুরু […]

কঠিন প্রাণ!

যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের দমকল কর্মী ও পুলিশ কর্মকর্তারা একটানা ৩ দিন ছাদে আটকে থাকা একটি কুকুরকে উদ্ধার করেছেন। খাবার-পানি ছাড়া ৩ দিন বেঁচে ছিল কুকুরটি। যুক্তরাষ্ট্রের ইয়াংসটাউনের একটি বাড়ির ছাদে রটওয়েইলার প্রজাতির কুকুরটি আটকে ছিল। তিন তলা বাড়িটির চিলেকোঠার একটি ছোট্ট কুঠুরি থেকে কুকুরটিকে উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। গত […]