‘অনেক সাধের ময়না’ দেখলেন রাজ্জাক-কবরী

rajjakশুধু সাধারণ দর্শক মহলেই নয়, ‘অনেক সাধের ময়না’র মুগ্ধতা ছড়িয়ে পড়েছে আমাদের শোবিজ অঙ্গনেও। মিডিয়ার অনেক খ্যাতিমান ব্যক্তিরাও কৌতূহল নিয়ে সিনেমাটি দেখতে সিনেমাহলে যাচ্ছেন, পাশাপাশি নির্মাণশৈলী এবং অভিনয়-শিল্পীদের প্রশংসা করছেন। তারই এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল রাজধানীর যমুনা ব্লকব্লাস্টার সিনেমাস-এ। গত ৯ই নভেম্বর সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হলো অনাড়ম্বর এক আয়োজন। ‘অনেক সাধের ময়না’র বিশেষ প্রদর্শনী দেখতে সেখানে হাজির হয়েছিলেন
ঢাকাই ছবির সত্যিকারের ময়না-মতিখ্যাত চির সবুজ জুটি রাজ্জাক-কবরী। ছবি প্রসঙ্গে রাজ্জাক বলেন, ছবিটিকে আমি ঠিক রিমেক ছবি বলবো না, তবে ছবিটি ‘ময়নামতি’র ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। এ দিক থেকে বিবেচনা
করলে ছবিটি প্রশংসার দাবিদার। বাপ্পি-মাহিও বেশ ভাল করেছে। দোয়া করি তারা তাদের সু-অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজেদের মতো একটা শক্ত অবস্থান তৈরি করে নিক। কবরী বলেন, আমাদের ‘ময়নামতি’ সিনেমার আবহ বুকে ধারণ করে সিনেমাটি তৈরি করাতেই আমার অন্যরকম একটা ভাল লাগা। আমি চাই, এমনিভাবে যুগে যুগে যেন চলচ্চিত্রের হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে বারবার ফিরে আসে। বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক জাকির হোসেন রাজু, বাপ্পি-মাহি, আনিসুর রহমান মিলন, কাজী জহিরের পুত্র সাগর জহিরসহ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আবদুল আজিজ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের