নগরীতে ট্রাফিক পুলিশের রেকার ভাংচুরঃ আহত ৪

কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান,চট্টগ্রাম:  নগরীর পশ্চিম মাদারবাড়ির শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে যানজট নিরসনের সময় ট্রাফিক পুলিশের একটি রেকার ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা।এসময় পরিবহন শ্রমিকদের হামলায় আহত হয়েছেন সার্জেন্টসহ পুলিশের চার সদস্য । আহতরা হচ্ছেন, রেকারেরর ড্রাইভার কনস্টেবল সোহাগ, জাকির, প্রকাশ এবং সার্জেন্ট আহসান হাবিব।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। এদের মধ্যে তিন জনের নাম জানা যায়। তারা হলেন, জাহিদুর রহমান, মেহেদি হাসান ও আবুল।পুলিশ সুত্র জানান, সড়কের ওপর ট্রাক রেখে যাওয়ার কারণে সকালে মাদারবাড়ি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে একটি রেকার ওই এলাকায় পাঠানো হয়।  কারটি সড়কের উপর রাখা একটি ট্রাক সরাতে গেলে কিছু দালাল ও পরিবহন শ্রমিক হামলা চালায়। হামলায় রেকারটিতে ব্যাপক ভাংচুরের পাশাপাশি ভেতরে থাকা এক পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।নগর ট্রাফিক উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার তাহমিনা তাকিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল লাইনের উপর নষ্ট হয়ে যাওয়া ট্রাক আটক করতে গেলে পুলিশের উপর হামলা চালায় শ্রমিকরা।নগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফারুক আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অপরাধে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

 

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা