গ্রেফতার এড়াতে নিজ আশ্রমে আত্মগোপনে আছেন ধর্মগুরু রামপাল –
ভারতের হরিয়ানা রাজ্যের স্বঘোষিত ধর্মগুরু রামপালকে গ্রেফতারে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে পুলিশ। আজ রাজ্যের বারওয়ালা শহরে অবস্থিত সাটলক আশ্রমের বাইরে কয়েক হাজার পুলিশ অবস্থান নিয়েছে। গত এক সপ্তাহ ধরেই পুলিশ রামপালকে গ্রেফতারের লক্ষ্যে অপারেশন চালাচ্ছে। কিন্তু তার হাজার হাজার সমর্থক আশ্রম ও এর আশপাশে অবস্থান নিয়ে তা করা থেকে পুলিশকে বাধা দিচ্ছে। ২০০৬ সালের […]
অাসছে আবরাল সাহির ও জেনির মিউজিক ভিডিও “মন বোঝেনা”
হামিদ রনি: তরুন উদিয়মান সঙ্গীত পরিচালক ও শিল্পী আবরাল সাহির ।খুব কম বয়সেই জড়িয়ে গেছেন সঙ্গীতাঙ্গনে। করেছেন বেশ কিছু গান ।সম্প্রতি স্যুটিং হলো আবরাল এর “মন বোঝেনা না” গানের ভিডিওর । ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয় ভিডিও টি । গানটির কথা , সুর ও সঙ্গীত তার নিজেরই । গেয়েছেন সাহির এবং জেনি।ভিডিওটির মডেল হিসেবে […]
বেগুনের ভেতর ইয়াবা!
কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম ব্যুরো প্রধান: এবার বেগুনের ভেতরে ইয়াবা ঢুকিয়ে অভিনক কায়দায় পাচারকালে একহাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটতলী মোটর ষ্টেশনের হোটের ওআইসির সামনে বিরতি দেয়া সৌদিয়া পরিবহণের একটি চেয়ারকোচ থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের […]
লোকবল সঙ্কটে ধুঁকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল!
কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম ব্যুরো প্রধান: লোকবলের অভাবে ধুঁকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। গত কয়েক দশকে নগরীর লোকসংখ্যা বাড়ার সাথে সাথে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়লেও সে হিসেবে বাড়েনি নগরীর মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার লোকবলের সংখ্যা। নগরীর উত্তর-দক্ষিণ জোনের ১৬ থানায় তত্ত্বাবধায়কের দুটি পদ থাকলেও সে পদের দায়িত্ব পালন করছেন একজন তত্বাবধায়ক। তবে নগরীতে […]
চট্টগ্রামে আখতারুজ্জামান সেন্টারে ৫ রেস্টুরেন্টকে জরিমানা
কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম ব্যুরো প্রধান: নগরীর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে পাঁচটি রেস্টুরেন্টকে লাইসেন্স, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ দণ্ডাদেশ দেন। তিনি জানান, লাইসেন্স, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে পাঁচটি স্টেুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পলাশবাড়ীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২দিন ব্যাপী প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক/কৃষাণী প্রশিক্ষণ আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের ৫০জন কৃষক/কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এস.এ.পি.পি.ও আব্দুর রশিদ সরকার, আজাহারুল […]
গোবিন্দগঞ্জে পিকআপ চাপায় একজন নিহত
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পিকআপ চাপায় আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনগণ রংপুর-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। বুধবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজার রহমান কামাদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা গ্রামের বসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পারাপারের সময় বগুড়া […]
গাইবান্ধায় ৭২ বোতল ফেনসিডিলসহ একজন আটক
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৭২ বোতল ফেনসিডিলসহ মাহবুর (৩৫)কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হাতিশিয়া গ্রামের আলী মন্ডলের পুত্র মাহবুর। পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর জানান উপজেলার মহদীপুর ইউনিয়নের পলাশবাড়ী-হরিণাথপুর সড়কের বোর্ডের বাজার নামক স্থান থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করে। এ সময় তার কাছ েেথকে ৭২ […]
তালায় দু’টি বাড়িতে ডাকাতি, আহত ৪
আব্দুল মমিন,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ঃ মঙ্গলবার (১৮নভেম্বর) গভীর রাতে তালা উপজেলায় দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও চারজনকে কুপিয়ে ২৮ ভরি সোনার গহনা, নগদ দুই লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। গভীররাতে তালা উপজেলার হরিশচন্দ্রকাটি ও বারুইপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন-হরিশচন্দ্রকাটির গোপাল […]
দলে ফেরার আশা ছেড়ে দিলেন শেবাগ-গম্ভীর!
তরুণ দল নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। বুড়োদের দলে ঠাঁই নেই। আর সেই বুড়োদের কাতারে পড়লেন এক সময়ের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। কালের পরিক্রমায় তারা হারিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। এখন দেখা যাচ্ছে স্থায়ীভাবে বাতিলের খাতায় তাদের নাম উঠতে যাচ্ছে! আর কত গম্ভীর হলে দলে সুযোগ পাবেন গৌতম? […]
ইবোলা মহামারী: ভারতে একজনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে
পশ্চিম আফ্রিকার দেশগুলোর বাইরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইবোলা সনাক্ত হওয়ার পর এবার ভারতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এক যুবককে। জানা গেছে, ২৬ বছর বয়সী ঐ ভারতীয় যুবক লাইবেরিয়ায় থাকাকালে ইবোলা আক্রান্ত হন। এখন তিনি সেরে উঠলেও তার শুক্রাণুতে রয়ে গেছে ইবোলা জীবাণু। আর তাই এই সতর্কতা নিয়েছে দেশটি। […]
খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর
ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রতিবেদন না আসায় ঢাকা মহানগর হাকিম সামছুল আরেফিন নতুন এ দিন ধার্য করেন। আদালত মামলাটি শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ […]
নলডাঙ্গায় মাদকাসাক্ত পুত্র কে পুলিশে ধরিয়ে দিলেন এক পিতা ।। ভ্রাম্যমান আদালতে ১ বছর কারাদন্ড
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি ঃ মাদকাসাক্ত নিজ পুত্র কে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের হাতে ধরিয়ে দিলেন এক পিতা । বুধবার সকালে মাদকাসাক্ত মিজানুর রহমান (২৫) কে ভ্রাম্যমান আদালতে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । পুলিশ জানায় উপজেলার শাখাড়ী পাড়া গ্রামের মাদকাসাক্ত ছেলে মিজানুর রহমান কে তার পিতা আব্দুর সালাম ধরিয়ে দেয়ার জন্য থানা পুলিশে খবর […]
গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী –
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে আইন সংশোধন করা হবে। সরকার গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তার প্রদানে সব রকমের সহায়তা করবে। মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে […]
দেশে বছরে ৪ লাখ প্রিম্যাচিউর বেবির জন্ম হয়
দেশে প্রতিবছর প্রিম্যাচিউর বেবি জন্মের সংখ্যা বেড়েই চলেছে। প্রিম্যাচিউর বেবি জন্মের ফলে মৃ্ত্যু সংখ্যাও দিন দিন বাড়ছে। বাংলাদেশ শিশুচিকিৎসক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ খসরু বলেন দেশে প্রতি বছর ৪ লাখ ৩৭ হাজার শিশু প্রিম্যাচিউর জন্মগ্রহণ করছে। । শিশুমৃত্যুর ৪৫ শতাংশই ঘটছে শুধু প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রে। প্রিম্যাচিউর শিশুদের মধ্যে যারা বেঁচে থাকে […]